২৪০০ রোগীকে আর্থিক সহায়তা দেবে আইএফআরসি

দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে এবং রোগীদের সেবার মান বাড়াতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে বিপুল পরিমাণ জরুরি চিকিৎসা সামগ্রী ও সরঞ্জাম প্রদান করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)। একই সঙ্গে সংস্থাটির পক্ষ থেকে ২ হাজার ৪০০ জন রোগীকে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে চিকিৎসা সামগ্রী ও সরঞ্জাম হস্তান্তর করা হয়। হস্তান্তরকৃত চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে- ১১ সেট ভেন্টিলেটর, ২৭ সেট নেবুলাইজার, ২৭ সেট অক্সিজেন ফ্লো মিটার ১ লাখ পিস নরমাল স্যালাইন। এছাড়াও আইএফআরসি’র মানবিক সহায়তার অংশ হিসেবে দেশের ২ হাজার ৪০০ জন রোগীকে জনপ্রতি ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। অনুস্থানে আইএফআরসি বাংলাদেশের হেড অব ডেলিগেশন আলবার্তো বোকানেগ্রা, প্রোগ্রাম কো-অর্ডিনেটর সোনাক্ষী দে এবং সিনিয়র ম্যানেজার (প্রোগ্রাম সাপোর্ট) রকিবুল আলম উপস্থিত ছিলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

২৪০০ রোগীকে আর্থিক সহায়তা দেবে আইএফআরসি

দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে এবং রোগীদের সেবার মান বাড়াতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে বিপুল পরিমাণ জরুরি চিকিৎসা সামগ্রী ও সরঞ্জাম প্রদান করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)। একই সঙ্গে সংস্থাটির পক্ষ থেকে ২ হাজার ৪০০ জন রোগীকে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে চিকিৎসা সামগ্রী ও সরঞ্জাম হস্তান্তর করা হয়।

হস্তান্তরকৃত চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে- ১১ সেট ভেন্টিলেটর, ২৭ সেট নেবুলাইজার, ২৭ সেট অক্সিজেন ফ্লো মিটার ১ লাখ পিস নরমাল স্যালাইন।

এছাড়াও আইএফআরসি’র মানবিক সহায়তার অংশ হিসেবে দেশের ২ হাজার ৪০০ জন রোগীকে জনপ্রতি ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

অনুস্থানে আইএফআরসি বাংলাদেশের হেড অব ডেলিগেশন আলবার্তো বোকানেগ্রা, প্রোগ্রাম কো-অর্ডিনেটর সোনাক্ষী দে এবং সিনিয়র ম্যানেজার (প্রোগ্রাম সাপোর্ট) রকিবুল আলম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম, এনডিসি এবং স্বাস্থ্য বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এস এম হুমায়ুন কবির।

চিকিৎসা সামগ্রী গ্রহণকালে আইএফআরসি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই আধুনিক চিকিৎসা সরঞ্জামগুলো দেশের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে এবং সাধারণ মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে নরমাল স্যালাইন ও ভেন্টিলেটরগুলো মাঠপর্যায়ের চিকিৎসা সেবায় বড় অবদান রাখবে। ২ হাজার ৪০০ রোগীকে আর্থিক সহায়তার উদ্যোগকেও তিনি সাধুবাদ জানান।

এসইউজে/ইএ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow