২৫ ওয়ার্ডে বিনামূল্যে বর্জ্য সংগ্রহ করবে চসিক: মেয়র শাহাদাত 

চট্টগ্রাম নগরীর ২৫টি ওয়ার্ডে পাইলট প্রকল্পের আওতায় বিনামূল্যে গৃহস্থালি বর্জ্য সংগ্রহ করবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ সেবার জন্য নগরবাসীর কাছ থেকে কোনো অর্থ নেওয়া হবে না বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার (৪ আগস্ট) নগর ভবনে চসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গঠিত কমিটির ১০ম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। মেয়র বলেন, বর্তমানে চট্টগ্রাম নগরীতে প্রতিদিন প্রায় এক হাজার টন বর্জ্য সংগ্রহের বাইরে থেকে যাচ্ছে। এতে অনেকেই যত্রতত্র ময়লা ফেলছেন, যা নালা-নর্দমা ভরাট, জলাবদ্ধতা সৃষ্টি এবং কর্ণফুলী নদীর দূষণের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, বিনামূল্যে বর্জ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনায় বছরে প্রায় ১৫ থেকে ২০ কোটি টাকা ব্যয় হতে পারে। তবে অতিরিক্ত ৪০০ থেকে ৫০০ টন বর্জ্য সংগ্রহ করা সম্ভব হলে ভবিষ্যতে বর্জ্য থেকে বিদ্যুৎ ও বায়োগ্যাস উৎপাদনের প্রকল্প বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে। আরও পড়ুন ‘ধৈর্য হারিয়ে’ মুখোমুখি ছাত্রদল-শিবির, অস্থির শিক্ষাঙ্গন সভায় নবায়নযোগ্য জ্বালানির প্রসঙ্গ তুলে চসিক মেয়র জানান, কর্ণফুলী নদীর ওপারে সম্ভাব্য একটি স্থানে ইউ

২৫ ওয়ার্ডে বিনামূল্যে বর্জ্য সংগ্রহ করবে চসিক: মেয়র শাহাদাত 

চট্টগ্রাম নগরীর ২৫টি ওয়ার্ডে পাইলট প্রকল্পের আওতায় বিনামূল্যে গৃহস্থালি বর্জ্য সংগ্রহ করবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ সেবার জন্য নগরবাসীর কাছ থেকে কোনো অর্থ নেওয়া হবে না বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (৪ আগস্ট) নগর ভবনে চসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গঠিত কমিটির ১০ম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মেয়র বলেন, বর্তমানে চট্টগ্রাম নগরীতে প্রতিদিন প্রায় এক হাজার টন বর্জ্য সংগ্রহের বাইরে থেকে যাচ্ছে। এতে অনেকেই যত্রতত্র ময়লা ফেলছেন, যা নালা-নর্দমা ভরাট, জলাবদ্ধতা সৃষ্টি এবং কর্ণফুলী নদীর দূষণের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, বিনামূল্যে বর্জ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনায় বছরে প্রায় ১৫ থেকে ২০ কোটি টাকা ব্যয় হতে পারে। তবে অতিরিক্ত ৪০০ থেকে ৫০০ টন বর্জ্য সংগ্রহ করা সম্ভব হলে ভবিষ্যতে বর্জ্য থেকে বিদ্যুৎ ও বায়োগ্যাস উৎপাদনের প্রকল্প বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে।

সভায় নবায়নযোগ্য জ্বালানির প্রসঙ্গ তুলে চসিক মেয়র জানান, কর্ণফুলী নদীর ওপারে সম্ভাব্য একটি স্থানে ইউটিলিটি-স্কেল সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সরকারি জমি বরাদ্দ চেয়ে ভূমি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, চলতি বছরের প্রথম সাত মাসে আগের বছরের তুলনায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তবে বর্ষার কারণে জুলাইয়ে আক্রান্তের সংখ্যা বেড়েছে। আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরকে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় উল্লেখ করে তিনি নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।

চসিক মেয়র জানান, বর্তমানে কোতোয়ালি, বায়েজিদ, বন্দর, পাহাড়তলী, হালিশহর, বাকলিয়া ও আকবরশাহ এলাকাকে ডেঙ্গুর রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় সকালে লার্ভিসাইড ও বিকেলে অ্যাডাল্টিসাইড স্প্রে করা হচ্ছে। এ কার্যক্রম আরও জোরদারে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান থেকে ১৪টি বিশেষায়িত ফগার মেশিন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন প্রকৌশল ও পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় বিদ্যমান ছয়টি জোনকে আটটি জোনে উন্নীত করার প্রস্তাব উপস্থাপন করেন। তার মতে, দায়িত্বের পরিধি কমলে নাগরিক সেবার মান আরও বাড়বে।

ডিজিটাল সেবা প্রসঙ্গে মেয়র বলেন, চসিকের নাগরিক অভিযোগ ব্যবস্থাপনা অ্যাপে এখন পর্যন্ত এক হাজার ৮৬৫টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে এক হাজার ২৩৮টির সমাধান করা হয়েছে। ছবি সংযুক্ত করে অভিযোগ পাঠানোর সুবিধার ফলে সেবার মান ও জবাবদিহি বৃদ্ধি পাচ্ছে।

এ ছাড়া নিবন্ধিত প্যাডেলচালিত রিকশার মালিকদের মাধ্যমে পর্যায়ক্রমে বৈধ ও পরিবেশবান্ধব ই-রিকশা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। এতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা কমবে, চালকদের কর্মসংস্থান বজায় থাকবে এবং যানজট কমাতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন।

সভায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে পুলিশ প্রশাসনের সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি চসিকের শিক্ষা কার্যক্রম শতবর্ষ উপলক্ষে স্মারক প্রকাশনা ও বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি গ্রহণের তথ্যও জানানো হয়।

এমআরএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow