২৭ মণ জাটকা গেল এতিমখানায়
মাদারীপুরের কালকিনি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২৭ মণ জাটকা জব্দ করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাট বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার সকালে সাড়ে ৮টায় জব্দ করা জাটকা উপজেলার ১৪টি এতিমখানায় বিতরণ করা হয়।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফিন বলেন, জাটকা নিধন বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে জাটকা আহরণ, পরিবহন ও বিক্রয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত মাছগুলো নষ্ট না করে মানবিক কারণে এতিমখানায় বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, জাটকা সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।