২৭ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ, নেই ওঠার সিঁড়ি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার তালতলা সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ের সিঁড়ি না করেই ২৭ লাখ টাকা ব্যয়ে দোতলা ভবন নির্মাণ করা হয়েছে। সিঁড়ি ছাড়াই ভবন নির্মাণ করায় ওপরের তলা সম্পূর্ণ অচল অবস্থায় পড়ে আছে। এতে ভবনটি শিক্ষার্থীদের কোনো কাজে আসছে না। জানা গেছে, বালিয়াকান্দি সদর ইউনিয়নের তালতলা সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ের ২ কক্ষ বিশিষ্ট ভবন নির্মাণের লক্ষ্যে রাজবাড়ী জেলা পরিষদ থেকে ২০১৬-১৭ অর্থবছরে মেসার্স রাজা এন্ড কোং ৭ লাখ টাকা, ২০১৯-২০ অর্থ বছরে মেসার্স জুয়েল এন্টারপ্রাইজ ৫ লাখ টাকা ও ২০২১-২২ অর্থ বছরে মেসার্স জাহান ট্রেডার্সের অনুকূলে ১৫ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়। সরেজমিনে দেখা যায়, ভবনের নিচতলায় সীমিত পরিসরে ক্লাস চললেও ওপরের তলায় ওঠা-নামার কোনো ব্যবস্থা নেই। ফলে ভবনের অর্ধেক অংশ দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পাশাপাশি ভবনের কিছু অবকাঠামোগত কাজও এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। বিদ্যালয়ে শ্রেণিকক্ষের তীব্র সংকট থাকায় নিচতলায় একই কক্ষে বাঁশের চাটাই দিয়ে ভাগ করে একাধিক শ্রেণির পাঠদান চলছে। এতে স্বাভাবিক পাঠদানে চরম ব্যাঘাত ঘটছে। শিক্ষার্থীরা জানায়, ভবন নির্মাণ করা হলেও সিঁড়ি

২৭ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ, নেই ওঠার সিঁড়ি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার তালতলা সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ের সিঁড়ি না করেই ২৭ লাখ টাকা ব্যয়ে দোতলা ভবন নির্মাণ করা হয়েছে। সিঁড়ি ছাড়াই ভবন নির্মাণ করায় ওপরের তলা সম্পূর্ণ অচল অবস্থায় পড়ে আছে। এতে ভবনটি শিক্ষার্থীদের কোনো কাজে আসছে না।

জানা গেছে, বালিয়াকান্দি সদর ইউনিয়নের তালতলা সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ের ২ কক্ষ বিশিষ্ট ভবন নির্মাণের লক্ষ্যে রাজবাড়ী জেলা পরিষদ থেকে ২০১৬-১৭ অর্থবছরে মেসার্স রাজা এন্ড কোং ৭ লাখ টাকা, ২০১৯-২০ অর্থ বছরে মেসার্স জুয়েল এন্টারপ্রাইজ ৫ লাখ টাকা ও ২০২১-২২ অর্থ বছরে মেসার্স জাহান ট্রেডার্সের অনুকূলে ১৫ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়।

সরেজমিনে দেখা যায়, ভবনের নিচতলায় সীমিত পরিসরে ক্লাস চললেও ওপরের তলায় ওঠা-নামার কোনো ব্যবস্থা নেই। ফলে ভবনের অর্ধেক অংশ দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পাশাপাশি ভবনের কিছু অবকাঠামোগত কাজও এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। বিদ্যালয়ে শ্রেণিকক্ষের তীব্র সংকট থাকায় নিচতলায় একই কক্ষে বাঁশের চাটাই দিয়ে ভাগ করে একাধিক শ্রেণির পাঠদান চলছে। এতে স্বাভাবিক পাঠদানে চরম ব্যাঘাত ঘটছে।

শিক্ষার্থীরা জানায়, ভবন নির্মাণ করা হলেও সিঁড়ি না থাকায় তারা ক্লাস করতে পারছেন না। রুমের মধ্যে বাঁশের চাটাই দিয়ে বেড়া দিয়ে ক্লাস করতে হচ্ছে। এতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নতুন ভবনের কক্ষ ব্যবহার করতে না পারায় তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

‎বালিয়াকান্দি উপজেলার তালতলা সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ বন্ধু রায় বলেন, জেলা পরিষদ থেকে ৩টি প্রকল্পের মাধ্যমে ভবন নির্মাণ করা হয়েছে। তবে ভবনের সিঁড়ি ছাড়াই কাজ করায় শিক্ষার্থীদের কোনো কাজে আসছে না। ফলে এবারের সংস্কার কাজ থেকে সিঁড়ি নির্মাণ করা হবে। এতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, তালতলা সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ে সিঁড়ি ছাড়াই ভবন নির্মাণের বিষয়টি সম্পর্কে অবগত রয়েছি। দ্রুতই সিঁড়ির ব্যবস্থা করা হবে।

‎রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে মিটিংয়ে ব্যস্ত আছেন বলে জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow