২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

দীর্ঘ ২৮ বছরের বিরতি শেষে বিশ্বকাপের আসরে ফিরেছে স্কটল্যান্ড। স্বপ্নের বিশ্বকাপে ফিরেই চমক দেখাল তারা। হাইতির বিপক্ষে আজ রোববার সকালে শুরু হওয়া ম্যাচে প্রথমেই এগিয়ে যায় স্কটল্যান্ড। ম্যাচের ২৮ মিনিটে স্কটিশদের হয়ে গোলটি করেন জন ম্যাকগিন। ১৯৯৮ বিশ্বকাপের পর এটাই বিশ্বকাপে স্কটল্যান্ডের প্রথম গোল। অর্থাৎ সবমিলিয়ে ১০২৫৫ দিন পর বিশ্বকাপে স্কটল্যান্ডকে গোল উপহার দিলেন জন ম্যাকগিন। আর এই গোলের সৌজন্যেই এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ করে স্কটল্যান্ড। বিশ্বকাপের মঞ্চে দুই দলেরই গল্পটা অনেকটা অপেক্ষা, প্রত্যাবর্তন এবং নতুন স্বপ্নের। ৫২ বছর পর আবার বিশ্বকাপে খেলতে এসেছে হাইতি। অন্যদিকে ২৮ বছরের দীর্ঘ বিরতি শেষে বিশ্বকাপের আসরে ফিরেছে স্কটল্যান্ড। তাই বস্টন স্টেডিয়ামে আজকের এই লড়াই শুধু তিন পয়েন্টের নয়, বরং দুই দেশের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় লেখারও সুযোগ। হাইতির ফুটবলপ্রেমীদের জন্য এটি এক আবেগঘন মুহূর্ত। ১৯৭৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা পেয়েছে দেশটি। দীর্ঘ অর্ধশতকেরও বেশি সময়ের অপেক্ষার পর আবারও বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ পায় ক্যারিব

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

দীর্ঘ ২৮ বছরের বিরতি শেষে বিশ্বকাপের আসরে ফিরেছে স্কটল্যান্ড। স্বপ্নের বিশ্বকাপে ফিরেই চমক দেখাল তারা। হাইতির বিপক্ষে আজ রোববার সকালে শুরু হওয়া ম্যাচে প্রথমেই এগিয়ে যায় স্কটল্যান্ড। ম্যাচের ২৮ মিনিটে স্কটিশদের হয়ে গোলটি করেন জন ম্যাকগিন।

১৯৯৮ বিশ্বকাপের পর এটাই বিশ্বকাপে স্কটল্যান্ডের প্রথম গোল। অর্থাৎ সবমিলিয়ে ১০২৫৫ দিন পর বিশ্বকাপে স্কটল্যান্ডকে গোল উপহার দিলেন জন ম্যাকগিন। আর এই গোলের সৌজন্যেই এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ করে স্কটল্যান্ড।

বিশ্বকাপের মঞ্চে দুই দলেরই গল্পটা অনেকটা অপেক্ষা, প্রত্যাবর্তন এবং নতুন স্বপ্নের। ৫২ বছর পর আবার বিশ্বকাপে খেলতে এসেছে হাইতি। অন্যদিকে ২৮ বছরের দীর্ঘ বিরতি শেষে বিশ্বকাপের আসরে ফিরেছে স্কটল্যান্ড। তাই বস্টন স্টেডিয়ামে আজকের এই লড়াই শুধু তিন পয়েন্টের নয়, বরং দুই দেশের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় লেখারও সুযোগ।

হাইতির ফুটবলপ্রেমীদের জন্য এটি এক আবেগঘন মুহূর্ত। ১৯৭৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা পেয়েছে দেশটি। দীর্ঘ অর্ধশতকেরও বেশি সময়ের অপেক্ষার পর আবারও বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ পায় ক্যারিবীয় দ্বীপদেশটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow