২ গাড়ির ভয়াবহ সংঘর্ষ
ময়মনসিংহের ফুলপুরে বাস ও সেনাবাহিনীর গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক সেনা সদস্য ও বাসচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কের ফুলপুর ইমাদপুর কাকলি রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ময়মনসিংহগামী সেনাবহরের গাড়ির সঙ্গে হালুয়াঘাটগামী একটি বাসের সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়েমুচড়ে যায়। গাড়ি দুটি রাস্তার মাঝখানে পড়ে থাকায় সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফুলপুর থানার ওসি মো. রাশেদুল হাসান কালবেলাকে বলেন, ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।
ময়মনসিংহের ফুলপুরে বাস ও সেনাবাহিনীর গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক সেনা সদস্য ও বাসচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কের ফুলপুর ইমাদপুর কাকলি রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ময়মনসিংহগামী সেনাবহরের গাড়ির সঙ্গে হালুয়াঘাটগামী একটি বাসের সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়েমুচড়ে যায়। গাড়ি দুটি রাস্তার মাঝখানে পড়ে থাকায় সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
ফুলপুর থানার ওসি মো. রাশেদুল হাসান কালবেলাকে বলেন, ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।
What's Your Reaction?