২ বাসের ভয়াবহ সংঘর্ষ

বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের সংঘর্ষের নারীসহ ১৫ জন আহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- ব্যাংক কর্মকর্তা মানবেন্দ্র নারায়ন সরকার (৪৫), নাছিমা বেগম (৬০), শিল্পী মন্ডল (৪০), রাজিয়া বেগম (৫০), সোনিয়া আক্তার (৩৫), নিরঞ্জন কুমার দাশ (৫০), হালিমা বেগম (৪২), মিনতী রানী ঢালী (৪০), কপিল রায়সহ (৩৫) ১৫ জন। পুলিশ জানায়, রোববার সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বিএম লাইন পরিবহন খুলনার দিকে যাচ্ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী রূপসী বাসটি ফকিরহাট এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর এক ঘণ্টার মতো যানবাহন চলাচল বন্ধ ছিল। বাগেরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. বজলুর রহমান বলেন, খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। আহতদের মধ্যে ছয়জন নারী ও ৯ জন পুরুষ রয়েছে। আহতরা বেশিরভাগ যাত্রী রূপসী বাসের। মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস

২ বাসের ভয়াবহ সংঘর্ষ

বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের সংঘর্ষের নারীসহ ১৫ জন আহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ব্যাংক কর্মকর্তা মানবেন্দ্র নারায়ন সরকার (৪৫), নাছিমা বেগম (৬০), শিল্পী মন্ডল (৪০), রাজিয়া বেগম (৫০), সোনিয়া আক্তার (৩৫), নিরঞ্জন কুমার দাশ (৫০), হালিমা বেগম (৪২), মিনতী রানী ঢালী (৪০), কপিল রায়সহ (৩৫) ১৫ জন।

পুলিশ জানায়, রোববার সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বিএম লাইন পরিবহন খুলনার দিকে যাচ্ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী রূপসী বাসটি ফকিরহাট এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর এক ঘণ্টার মতো যানবাহন চলাচল বন্ধ ছিল।

বাগেরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. বজলুর রহমান বলেন, খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। আহতদের মধ্যে ছয়জন নারী ও ৯ জন পুরুষ রয়েছে। আহতরা বেশিরভাগ যাত্রী রূপসী বাসের।

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। বাস দুটিকে সড়কের উপর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রুপসী বাসের ব্রেক ফেল করার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow