২ লাখ টাকাসহ জনতার হাতে আটক জামায়াত নেতা
কুমিল্লার মুরাদনগরে নির্বাচনে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতাকে ২ লাখ টাকাসহ আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ছালিয়াকান্দি ইউনিয়ন জামায়াতের আমির হাবিবুর রহমান হেলালী একটি প্রাইভেটকারে ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি গ্রামে প্রবেশ করেন। পরে স্থানীয় ভোটারদের মাঝে গোপনে টাকা বিতরণকালে জনগণ তাকে আটক করে প্রশাসনকে অবহিত করে। তাকে বহনকারী প্রাইভেটকারের ডিকির ভেতরে থাকা একটি ব্যাগ থেকে দুই বান্ডিল নগদ টাকা উদ্ধার করা হয়েছে। যার পরিমাণ দুই লাখ টাকা। হাবিবুর রহমান হেলালী উপজেলার ধামঘর গ্রামের সুন্দর আলীর ছেলে। খবর পেয়ে উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তাদের বাহনকারী প্রাইভেট কার জব্দ করা হয় এবং গাড়ির চালকসহ মোট দুইজনকে মুরাদনগর থানায় সোপর্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান জানান, ঘটনাটি ম্যাজিস্ট্রেটের সামনে সংগঠিত না হওয়ায় আটকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট আইনে ব্যবস্থা গ
কুমিল্লার মুরাদনগরে নির্বাচনে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতাকে ২ লাখ টাকাসহ আটক করেছে স্থানীয় জনতা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ছালিয়াকান্দি ইউনিয়ন জামায়াতের আমির হাবিবুর রহমান হেলালী একটি প্রাইভেটকারে ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি গ্রামে প্রবেশ করেন। পরে স্থানীয় ভোটারদের মাঝে গোপনে টাকা বিতরণকালে জনগণ তাকে আটক করে প্রশাসনকে অবহিত করে।
তাকে বহনকারী প্রাইভেটকারের ডিকির ভেতরে থাকা একটি ব্যাগ থেকে দুই বান্ডিল নগদ টাকা উদ্ধার করা হয়েছে। যার পরিমাণ দুই লাখ টাকা।
হাবিবুর রহমান হেলালী উপজেলার ধামঘর গ্রামের সুন্দর আলীর ছেলে।
খবর পেয়ে উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তাদের বাহনকারী প্রাইভেট কার জব্দ করা হয় এবং গাড়ির চালকসহ মোট দুইজনকে মুরাদনগর থানায় সোপর্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান জানান, ঘটনাটি ম্যাজিস্ট্রেটের সামনে সংগঠিত না হওয়ায় আটকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট আইনে ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই। এটি জুডিশিয়ারি তদন্ত কমিটির মাধ্যমে ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আটক দেখিয়ে মুরাদনগর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী খোরশেদ আলম বাদী হয়ে মুরাদনগর থানা ও সহকারী রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
What's Your Reaction?