৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সারাদেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর বিজয়নগরে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংগঠনের নেতারা জানান, দীর্ঘদিন ধরে কমিশন বাড়ানোর দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন না হওয়ায় বাধ্য হয়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে। তবে দাবি আদায়ে সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তারা। তাদের দাবি, বর্তমান কমিশন বাড়িয়ে প্রতি ঘনমিটারে ন্যূনতম ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী ২৩ আগস্ট থেকে সারাদেশের সব সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তারা। সংবাদ সম্মেলনে নেতারা বলেন, সর্বশেষ ২০১৫ সালের ১ সেপ্টেম্বর সিএনজি ফিলিং স্টেশনের কমিশন প্রতি ঘনমিটারে ৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর গত ১১ বছরে মূল্যস্ফীতি, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, যন্ত্রাংশের দাম বৃদ্ধি, ব্যাংক গ্যারান্টি ও ইজারা ফি বেড়ে যাওয়

৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সারাদেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর বিজয়নগরে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংগঠনের নেতারা জানান, দীর্ঘদিন ধরে কমিশন বাড়ানোর দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন না হওয়ায় বাধ্য হয়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে। তবে দাবি আদায়ে সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তারা।

তাদের দাবি, বর্তমান কমিশন বাড়িয়ে প্রতি ঘনমিটারে ন্যূনতম ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী ২৩ আগস্ট থেকে সারাদেশের সব সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তারা।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, সর্বশেষ ২০১৫ সালের ১ সেপ্টেম্বর সিএনজি ফিলিং স্টেশনের কমিশন প্রতি ঘনমিটারে ৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর গত ১১ বছরে মূল্যস্ফীতি, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, যন্ত্রাংশের দাম বৃদ্ধি, ব্যাংক গ্যারান্টি ও ইজারা ফি বেড়ে যাওয়ায় এ খাতের ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়েছেন।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে কমিশন পুনর্নির্ধারণের দাবি জানান সংগঠনের নেতারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow