৩০ বছর পর যে আসনে জয় পেল বিএনপি

আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত নরসিংদী-৫ (রায়পুরা) আসনটি দীর্ঘ তিন দশক পর পুনরুদ্ধার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আশরাফ উদ্দিন বকুল ১ লাখ ৩৫ হাজার ৫১২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রায়পুরা উপজেলা পরিষদ অডিটোরিয়াম-এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। ঘোষিত ফলাফলে দেখা যায়, বিজয়ী প্রার্থী বকুল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এগারদলীয় জোটের তাজুল ইসলামের (রিকশা প্রতীক) চেয়ে ৯১ হাজার ৮৩০ ভোট বেশি পেয়েছেন। তাজুল ইসলাম পেয়েছেন ৪৩ হাজার ৬৮২ ভোট। এছাড়া নির্বাচনে অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বদরুজ্জামান উজ্জ্বল (হাতপাখা) ৩২ হাজার ৫৮২ ভোট, স্বতন্ত্র প্রার্থী পনির হোসেন (মাইক) ১৯ হাজার ৭৬৩ ভোট এবং জামাল আহমেদ চৌধুরী (ফুটবল) ৫ হাজার ৩৪২ ভোট পেয়েছেন। ইসলামী ফ্রন্টের মশিউর রহমান (মোমবাতি) ২ হাজার ৩৮০ ভোট, স্বতন্ত্র প্রার্থী তৌফিকুর রহমান (ঘোড়া) ১ হাজার ২৩৯ ভোট, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের তাহমিনা আ

৩০ বছর পর যে আসনে জয় পেল বিএনপি

আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত নরসিংদী-৫ (রায়পুরা) আসনটি দীর্ঘ তিন দশক পর পুনরুদ্ধার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আশরাফ উদ্দিন বকুল ১ লাখ ৩৫ হাজার ৫১২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রায়পুরা উপজেলা পরিষদ অডিটোরিয়াম-এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।

ঘোষিত ফলাফলে দেখা যায়, বিজয়ী প্রার্থী বকুল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এগারদলীয় জোটের তাজুল ইসলামের (রিকশা প্রতীক) চেয়ে ৯১ হাজার ৮৩০ ভোট বেশি পেয়েছেন। তাজুল ইসলাম পেয়েছেন ৪৩ হাজার ৬৮২ ভোট।

এছাড়া নির্বাচনে অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বদরুজ্জামান উজ্জ্বল (হাতপাখা) ৩২ হাজার ৫৮২ ভোট, স্বতন্ত্র প্রার্থী পনির হোসেন (মাইক) ১৯ হাজার ৭৬৩ ভোট এবং জামাল আহমেদ চৌধুরী (ফুটবল) ৫ হাজার ৩৪২ ভোট পেয়েছেন। ইসলামী ফ্রন্টের মশিউর রহমান (মোমবাতি) ২ হাজার ৩৮০ ভোট, স্বতন্ত্র প্রার্থী তৌফিকুর রহমান (ঘোড়া) ১ হাজার ২৩৯ ভোট, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের তাহমিনা আক্তার (আপেল) ১ হাজার ৬৭ ভোট, জাতীয় পার্টি-র মেহেরুন নেছা খান হেনা (লাঙ্গল) ৪৯৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী সোলাইমান খন্দকার (হাঁস) পেয়েছেন ২৯৯ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ১৬৭টি কেন্দ্রে মোট ২ লাখ ৪৮ হাজার ১৬৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটারের ৫০ শতাংশ। বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৩৬০ এবং বাতিল হয়েছে ৫ হাজার ৮০৪টি। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৪ হাজার ৬৫১ জন।

রাজনৈতিক বিশ্লেষণে দেখা যায়, এ আসনে ১৯৯১ ও ১৯৯৬ সালের ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির আবদুল আলী মৃধা নির্বাচিত হয়েছিলেন। তবে ১৯৯৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা প্রায় তিন দশক আসনটি বাংলাদেশ আওয়ামী লীগ-এর রাজিউদ্দিন আহমেদ রাজুর দখলে ছিল। দীর্ঘ ৩০ বছর পর বিশাল ব্যবধানে জয় পাওয়ায় রায়পুরায় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

বিজয়ী প্রার্থী মো. আশরাফ উদ্দিন বকুল বলেন, এই বিজয় আমার একার নয়, এটি সবার সম্মিলিত পরিশ্রমের ফল। রায়পুরার ইতিহাসে এবারই প্রথম কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠু নির্বাচন হয়েছে। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। সবাইকে সঙ্গে নিয়ে রায়পুরার উন্নয়নে কাজ করতে চাই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow