৩১৪ কোটি টাকার ওষুধ-চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের অনুমোদন
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে ৩১৪ কোটি ৬৮ লাখ ৫৬ হাজার টাকার চিকিৎসা সরাঞ্জম ও ওষুধ কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। সেই সঙ্গে ৪০ হাজার ৫৮৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগের জন্য গ্রামীণফোন লিমিটেডের সঙ্গে সম্পাদিত ১১টি চুক্তি নবায়নের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে অনুমোদন দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগের প্রস্তাবে ডিপিএম পদ্ধতিতে ‘জিনএক্সপার্ট কার্টিজ’ ক্রয় ও নিরবচ্ছিন্ন সরবরাহের অনুমোদন দেওয়া হয়। এ প্রস্তাবের আওতায় ১৪ লাখ ৮২ হাজার সংখ্যক জিনএক্সপার্ট কার্টিজ সংগ্রহ করা হবে, যার মোট ব্যয় ধরা হয়েছে ২৩৭ কোটি ১২ লাখ টাকা। এ ক্ষেত্রে সুপারিশ করা দরদাতা হিসেবে জাতিসংঘের প্রকল্প সেবা দপ্তর (ইউএনওপিএস)-কে নির্বাচন করা হয়েছে। অন্যদিকে যক্ষ্মা রোগের চিকিৎসায় ব্যবহৃত ‘অ্যান্টি-টিবি ড্রাগ (4FDC)’ সংগ্রহ সংক্রান্ত একটি প্রস্তাব
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে ৩১৪ কোটি ৬৮ লাখ ৫৬ হাজার টাকার চিকিৎসা সরাঞ্জম ও ওষুধ কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। সেই সঙ্গে ৪০ হাজার ৫৮৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগের জন্য গ্রামীণফোন লিমিটেডের সঙ্গে সম্পাদিত ১১টি চুক্তি নবায়নের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে অনুমোদন দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগের প্রস্তাবে ডিপিএম পদ্ধতিতে ‘জিনএক্সপার্ট কার্টিজ’ ক্রয় ও নিরবচ্ছিন্ন সরবরাহের অনুমোদন দেওয়া হয়। এ প্রস্তাবের আওতায় ১৪ লাখ ৮২ হাজার সংখ্যক জিনএক্সপার্ট কার্টিজ সংগ্রহ করা হবে, যার মোট ব্যয় ধরা হয়েছে ২৩৭ কোটি ১২ লাখ টাকা। এ ক্ষেত্রে সুপারিশ করা দরদাতা হিসেবে জাতিসংঘের প্রকল্প সেবা দপ্তর (ইউএনওপিএস)-কে নির্বাচন করা হয়েছে।
অন্যদিকে যক্ষ্মা রোগের চিকিৎসায় ব্যবহৃত ‘অ্যান্টি-টিবি ড্রাগ (4FDC)’ সংগ্রহ সংক্রান্ত একটি প্রস্তাব বৈঠকে উপস্থাপন করা হলে সেটিও অনুমোন করেছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এ ক্ষেত্রে ৫ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার অ্যান্টি-টিবি ড্রাগ (4FDC) কিনতে ৭৭ কোটি ৫৬ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। রেনেটা পিএলসি থেকে এই অ্যান্টি-টিবি ড্রাগ কেনা হবে।
এছাড়া বৈঠকে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) প্রকল্পের আওতায় ৪০ হাজার ৫৮৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগের জন্য গ্রামীণফোন লিমিটেডের সঙ্গে সম্পাদিত ১১টি চুক্তি নবায়ন বা পুনঃনবায়ন সংক্রান্ত প্রস্তাবটি কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নিজস্ব ক্ষমতায় অনুমোদনের জন্য ছেড়ে দিয়েছে।
এমএএস/এমআইএইচএস
What's Your Reaction?