৩৪ বছর পর আজ আলোচনা করবে লেবানন ও ইসরায়েল
ইসরায়েল ও লেবাননের নেতাদের মধ্যে আজ বৃহস্পতিবার ফোনালাপ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। গত ৩৪ বছরের মধ্যে এই প্রথম দেশ দুটির নেতারা কথা বলবেন বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টা ২৬ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প এ ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও লেবাননের নেতারা বৃহস্পতিবার প্রথমবারের মতো কথা বলবেন, যা গত ৩৪ বছরের মধ্যে এক বিরল ঘটনা। তিনি লিখেছেন, ‘ইসরায়েল ও লেবাননের মধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটানোর চেষ্টা করছি।’ তিনি আরও যোগ করেন, ‘দীর্ঘদিন ধরে দুই দেশের নেতাদের মধ্যে কোনো কথা হয়নি—প্রায় ৩৪ বছর। আগামীকাল (আজ) তা ঘটতে যাচ্ছে। চমৎকার!’
ইসরায়েল ও লেবাননের নেতাদের মধ্যে আজ বৃহস্পতিবার ফোনালাপ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। গত ৩৪ বছরের মধ্যে এই প্রথম দেশ দুটির নেতারা কথা বলবেন বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টা ২৬ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প এ ঘোষণা দেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও লেবাননের নেতারা বৃহস্পতিবার প্রথমবারের মতো কথা বলবেন, যা গত ৩৪ বছরের মধ্যে এক বিরল ঘটনা।
তিনি লিখেছেন, ‘ইসরায়েল ও লেবাননের মধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটানোর চেষ্টা করছি।’
তিনি আরও যোগ করেন, ‘দীর্ঘদিন ধরে দুই দেশের নেতাদের মধ্যে কোনো কথা হয়নি—প্রায় ৩৪ বছর। আগামীকাল (আজ) তা ঘটতে যাচ্ছে। চমৎকার!’
What's Your Reaction?