৩৬তম বিসিএস শিক্ষা ক্যাডারের নেতৃত্বে নাজিম ও রানা

৩৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) শিক্ষা কর্মকর্তা নাজিম উদ্দিনকে আহ্বায়ক এবং মাউশির ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন’ (লেইস) প্রকল্পের কর্মকর্তা গোলাম রাব্বানী রানাকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। শনিবার (২ মে) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে ৩৬তম বিসিএস শিক্ষা ক্যাডারের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। এ সময় দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়।  বর্তমানে ৩৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের আট শতাধিক কর্মকর্তা দেশের বিভিন্ন সরকারি কলেজ ও শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরে কর্মরত আছেন। এই কর্মকর্তাদের পেশাগত অধিকার রক্ষা, বিভিন্ন দাবি আদায় এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে নবগঠিত এই কমিটি কাজ করবে। নবনির্বাচিত আহ্বায়ক ও মাউশির শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক-১) মো. নাজিম উদ্দিন বলেন, ৩৬তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা দীর্ঘ আট বছর ধরে পদোন্নতি বঞ্চিত রয়েছেন। আমাদের প্রধান লক্ষ্য হলো দ্রুত পদোন্নতির প্রক্রিয়া ত্

৩৬তম বিসিএস শিক্ষা ক্যাডারের নেতৃত্বে নাজিম ও রানা
৩৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) শিক্ষা কর্মকর্তা নাজিম উদ্দিনকে আহ্বায়ক এবং মাউশির ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন’ (লেইস) প্রকল্পের কর্মকর্তা গোলাম রাব্বানী রানাকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। শনিবার (২ মে) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে ৩৬তম বিসিএস শিক্ষা ক্যাডারের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। এ সময় দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়।  বর্তমানে ৩৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের আট শতাধিক কর্মকর্তা দেশের বিভিন্ন সরকারি কলেজ ও শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরে কর্মরত আছেন। এই কর্মকর্তাদের পেশাগত অধিকার রক্ষা, বিভিন্ন দাবি আদায় এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে নবগঠিত এই কমিটি কাজ করবে। নবনির্বাচিত আহ্বায়ক ও মাউশির শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক-১) মো. নাজিম উদ্দিন বলেন, ৩৬তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা দীর্ঘ আট বছর ধরে পদোন্নতি বঞ্চিত রয়েছেন। আমাদের প্রধান লক্ষ্য হলো দ্রুত পদোন্নতির প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং কর্মকর্তাদের ন্যায্য দাবিগুলো পূরণে কার্যকর ভূমিকা রাখা।  সদস্য সচিব মো. গোলাম রাব্বানী রানা জানান, ক্যাডার কর্মকর্তাদের ঐক্যবদ্ধ রাখা এবং পেশাগত বৈষম্য দূর করতে এই অ্যাসোসিয়েশন অগ্রণী ভূমিকা পালন করবে। দ্রুত সময়ে পূর্ণাঙ্গ কমিটি করে এই ব্যাচকে শিক্ষা ক্যাডারের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে চাই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow