৩৬ তলা ‘মিরাই’ ভবনে হাই-স্পিড এলিভেটর দেবে আরএফএল

আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশের অন্যতম স্বনামধন্য নির্মাণপ্রতিষ্ঠান নির্মাণ ইন্টারন্যাশনাল লিমিটেডের সঙ্গে একটি চুক্তি সই করেছে। এ চুক্তির আওতায় নির্মাণাধীন ৩৬ তলা বিশিষ্ট বাণিজ্যিক ভবন ‘মিরাই’ প্রকল্পে বিশ্বখ্যাত কোনে (kONE) ব্র্যান্ডের আটটি হাই-স্পিড এলিভেটর সরবরাহ করবে রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। রোববার (২৪ মে) নির্মাণ ইন্টারন্যাশনাল লিমিটেডের করপোরেট অফিসে এ চুক্তি সই অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল, নির্মাণ ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাহাত কামালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চুক্তি অনুযায়ী, ‘মিরাই’ প্রকল্পে প্রতি সেকেন্ডে ৪ মিটার (৪ মি/সেকেন্ড) গতিসম্পন্ন ৮টি অত্যাধুনিক এলিভেটর স্থাপন করা হবে। এলিভেটরগুলোতে বিশ্বমানের নিরাপত্তা ব্যবস্থা, স্মুথ পারফরম্যান্স, আধুনিক প্রযুক্তি এবং যাত্রীদের সর্বোচ্চ আরাম নিশ্চিত করা হবে। ‘কোনে’ বিশ্বব্যাপী অন্যতম শীর্ষস্থানীয় এলিভেটর ও এস্কেলেটর ব্র্যান্ড হিসেবে পরিচিত। উদ্ভাবনী প্রযুক্তি, নির্ভরযোগ্যতা, জ্বালানি সাশ্রয়ী বৈশিষ

৩৬ তলা ‘মিরাই’ ভবনে হাই-স্পিড এলিভেটর দেবে আরএফএল

আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশের অন্যতম স্বনামধন্য নির্মাণপ্রতিষ্ঠান নির্মাণ ইন্টারন্যাশনাল লিমিটেডের সঙ্গে একটি চুক্তি সই করেছে। এ চুক্তির আওতায় নির্মাণাধীন ৩৬ তলা বিশিষ্ট বাণিজ্যিক ভবন ‘মিরাই’ প্রকল্পে বিশ্বখ্যাত কোনে (kONE) ব্র্যান্ডের আটটি হাই-স্পিড এলিভেটর সরবরাহ করবে রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

রোববার (২৪ মে) নির্মাণ ইন্টারন্যাশনাল লিমিটেডের করপোরেট অফিসে এ চুক্তি সই অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল, নির্মাণ ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাহাত কামালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তি অনুযায়ী, ‘মিরাই’ প্রকল্পে প্রতি সেকেন্ডে ৪ মিটার (৪ মি/সেকেন্ড) গতিসম্পন্ন ৮টি অত্যাধুনিক এলিভেটর স্থাপন করা হবে। এলিভেটরগুলোতে বিশ্বমানের নিরাপত্তা ব্যবস্থা, স্মুথ পারফরম্যান্স, আধুনিক প্রযুক্তি এবং যাত্রীদের সর্বোচ্চ আরাম নিশ্চিত করা হবে।

‘কোনে’ বিশ্বব্যাপী অন্যতম শীর্ষস্থানীয় এলিভেটর ও এস্কেলেটর ব্র্যান্ড হিসেবে পরিচিত। উদ্ভাবনী প্রযুক্তি, নির্ভরযোগ্যতা, জ্বালানি সাশ্রয়ী বৈশিষ্ট্য এবং আন্তর্জাতিক নিরাপত্তা মান বজায় রাখার জন্য ব্র্যান্ডটি বিশ্বজুড়ে ব্যাপক সুনাম অর্জন করেছে।

‘মিরাই’ প্রকল্পে কোনে এলিভেটরের অন্তর্ভুক্তি আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং প্রিমিয়াম ভার্টিক্যাল ট্রান্সপোর্টেশন সেবা নিশ্চিত করার ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানের অঙ্গীকারের প্রতিফলন।

আধুনিক স্থাপত্যশৈলী ও উন্নত প্রকৌশল প্রযুক্তির সমন্বয়ে নির্মিতব্য ‘মিরাই’ প্রকল্পটি দেশের অন্যতম দৃষ্টিনন্দন বাণিজ্যিক স্থাপনা হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ অংশীদারত্ব বাংলাদেশের আধুনিক বাণিজ্যিক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow