৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে ১ থেকে ১৫ জুলাই দেশের জেলা শহরগুলোতে সেমিনার আয়োজন করা হবে। এছাড়া ২৩, ২৪ ও ২৫ জুলাই চিত্র প্রদর্শনী ও গ্রাফিতি অঙ্কনের কর্মসূচি রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্মৃতিচারণমূলক সমাবেশের পাশাপাশি ৫ আগস্ট সারাদেশের জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে ড. হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, বিএনপি ফ্যাসিবাদী শাসনব্যবস্থার অনুরূপ একদলীয় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে। ট্রাইব্যুনালে দলীয় প্রসিকিটর বসিয়ে বিচার বিলম্ব করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।তিনি আরো বলেন, আওয়ামী লীগ এ দেশে গণতন্ত্রের পরিবর্তে জুলুম

৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে ১ থেকে ১৫ জুলাই দেশের জেলা শহরগুলোতে সেমিনার আয়োজন করা হবে। এছাড়া ২৩, ২৪ ও ২৫ জুলাই চিত্র প্রদর্শনী ও গ্রাফিতি অঙ্কনের কর্মসূচি রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্মৃতিচারণমূলক সমাবেশের পাশাপাশি ৫ আগস্ট সারাদেশের জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে ড. হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, বিএনপি ফ্যাসিবাদী শাসনব্যবস্থার অনুরূপ একদলীয় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

ট্রাইব্যুনালে দলীয় প্রসিকিটর বসিয়ে বিচার বিলম্ব করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ এ দেশে গণতন্ত্রের পরিবর্তে জুলুমতন্ত্র কায়েম করেছে। দেশের শাসন ব্যবস্থা ও জনগণের অধিকার ভূলুণ্ঠিত করেছে তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow