৩৮ হাজার ৬৮০ জন হজযাত্রীকে সৌদি পৌঁছে দিল বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবার ৯৮টি প্রি-হজ ফ্লাইটের মাধ্যমে ৩৮ হাজার ৬৮০ জন হজযাত্রীকে নিরাপদ, সুশৃঙ্খল ও আরামদায়কভাবে সৌদি আরবে পৌঁছে দিয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় প্রি-হজ ফ্লাইট সম্পন্ন হয়। এ ছাড়াও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি সৌদিয়া ও ফ্লাইনাসের হজযাত্রীসহ মোট ৭৬ হাজার ১৯৭ জন যাত্রীর গ্রাউন্ড হ্যান্ডলিং ও অন্যান্য যাত্রীসেবা কার্যক্রমও চালিয়েছে।  গত ১৭ এপ্রিল রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘হজ ফ্লাইট-২০২৬’ উদ্বোধন করেন। ওইদিন দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে উদ্বোধনী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। বিমান ছাড়াও সৌদি আরবের রাষ্ট্রীয় এয়ারলাইন্স সৌদিয়া ও দেশটির বেসরকারি ফ্লাইনাস এয়ারলাইন্স এবার বাংলাদেশ থেকে হজযাত্রীদের পরিবহন করেছে। ফ্লাইনাসের প্রি-হজ ফ্লাইট আজ শেষ হলেও সৌদিয়ার ফ্লাইট আগেই শেষ হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ২১৫ জন হজযাত্রীকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে

৩৮ হাজার ৬৮০ জন হজযাত্রীকে সৌদি পৌঁছে দিল বিমান
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবার ৯৮টি প্রি-হজ ফ্লাইটের মাধ্যমে ৩৮ হাজার ৬৮০ জন হজযাত্রীকে নিরাপদ, সুশৃঙ্খল ও আরামদায়কভাবে সৌদি আরবে পৌঁছে দিয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় প্রি-হজ ফ্লাইট সম্পন্ন হয়। এ ছাড়াও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি সৌদিয়া ও ফ্লাইনাসের হজযাত্রীসহ মোট ৭৬ হাজার ১৯৭ জন যাত্রীর গ্রাউন্ড হ্যান্ডলিং ও অন্যান্য যাত্রীসেবা কার্যক্রমও চালিয়েছে।  গত ১৭ এপ্রিল রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘হজ ফ্লাইট-২০২৬’ উদ্বোধন করেন। ওইদিন দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে উদ্বোধনী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। বিমান ছাড়াও সৌদি আরবের রাষ্ট্রীয় এয়ারলাইন্স সৌদিয়া ও দেশটির বেসরকারি ফ্লাইনাস এয়ারলাইন্স এবার বাংলাদেশ থেকে হজযাত্রীদের পরিবহন করেছে। ফ্লাইনাসের প্রি-হজ ফ্লাইট আজ শেষ হলেও সৌদিয়ার ফ্লাইট আগেই শেষ হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ২১৫ জন হজযাত্রীকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে বিমানের সর্বশেষ হজ ফ্লাইট বিজি-৩৩৫ ছেড়ে যায়। এর মাধ্যমে এ বছরের প্রি-হজ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল। হজ শেষে ৩০ মে থেকে বিমানের ফিরতি হজ ফ্লাইট শুরু হবে। বিমানের এই কর্মকর্তা জানান, চলতি বছরের হজ কার্যক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৮টি প্রি-হজ ফ্লাইট চালিয়েছে। ফ্লাইটগুলোতে ৩৮ হাজার ৬৮০ জন হজযাত্রীকে নিরাপদ, সুশৃঙ্খল ও আরামদায়কভাবে সৌদি আরবে পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকায় সৌদিয়া ও ফ্লাইনাসের যাত্রীসহ মোট ৭৬ হাজার ১৯৭ জন যাত্রীর গ্রাউন্ড হ্যান্ডলিং ও অন্যান্য যাত্রীসেবা কার্যক্রমও অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান কর্মকর্তারা বলছেন, এই বিশাল ও গুরুত্বপূর্ণ জাতীয় কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন। দক্ষতা, আন্তরিকতা, পেশাদারিত্ব ও সেবার উৎকর্ষতার মাধ্যমে জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবারও তার সক্ষমতা ও অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow