৩৯তম জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দেশের অন্যতম মর্যাদাপূর্ণ কিউ স্পোর্টস প্রতিযোগিতা ‘৩৯তম জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ ২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মে) রাতে রাজধানীর ঢাকা বোট ক্লাবে এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশনের (বিবিএসএফ) সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন প্রান্তের সেরা খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। এ আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে ছিল স্বনামধন্য প্রতিষ্ঠান অ্যাম্বার গ্রুপ, ভেন্যু পার্টনার বনানী ক্লাব এবং বেভারেজ পার্টনার হিসেবে ছিল মাম ও আরসি কোলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। আরও উপস্থিত ছিলেন ঢাকা বোট ক্লাবের সভাপতি রুবেল আজিজ এবং বিবিএসএফের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল সরকার মোহাম্মদ শামসুদ্দিন। এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন নিজাম উদ্দিন আহমেদ, যিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ১ লাখ টাকা। রানার-আপ সৈয়দ রাফিজ জামান পেয়েছেন ৫০ হাজার টাকা। এছাড়া সেমিফাইনালিস্ট প্রত্যেকে ২০ হাজার টাকা করে পুরস্কার গ্রহণ করে

৩৯তম জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দেশের অন্যতম মর্যাদাপূর্ণ কিউ স্পোর্টস প্রতিযোগিতা ‘৩৯তম জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ ২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মে) রাতে রাজধানীর ঢাকা বোট ক্লাবে এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশনের (বিবিএসএফ) সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন প্রান্তের সেরা খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। এ আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে ছিল স্বনামধন্য প্রতিষ্ঠান অ্যাম্বার গ্রুপ, ভেন্যু পার্টনার বনানী ক্লাব এবং বেভারেজ পার্টনার হিসেবে ছিল মাম ও আরসি কোলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। আরও উপস্থিত ছিলেন ঢাকা বোট ক্লাবের সভাপতি রুবেল আজিজ এবং বিবিএসএফের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল সরকার মোহাম্মদ শামসুদ্দিন।

এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন নিজাম উদ্দিন আহমেদ, যিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ১ লাখ টাকা। রানার-আপ সৈয়দ রাফিজ জামান পেয়েছেন ৫০ হাজার টাকা। এছাড়া সেমিফাইনালিস্ট প্রত্যেকে ২০ হাজার টাকা করে পুরস্কার গ্রহণ করেন। এছাড়া সর্বোচ্চ ৫০ বা তার বেশি ব্রেক অর্জনকারী খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন নিজাম উদ্দিন আহমেদ বিশেষ পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা পান। বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের ট্রফি, ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ‘৩৯তম জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ সফলভাবে আয়োজনের জন্য আমি বিজয়ী, অংশগ্রহণকারী খেলোয়াড়, আয়োজক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাই। খেলাধুলা শৃঙ্খলা, অধ্যবসায় ও দেশপ্রেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

ইএইচটি/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow