৩৯.৫ শতাংশ ভোট নিয়ে এগিয়ে জামায়াত আমির

ঢাকা-১৫ আসনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ৩৯ দশমিক ৫ শতাংশ ভোট নিয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন পাবেন ৩০ শতাংশ ভোট। এমন পূর্বাভাসই দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সোচ্চার। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে ‘নির্বাচনি জরিপ: প্রধান চারটি রাজনৈতিক দলের প্রধানদের আসন’ শীর্ষক জরিপের ফল প্রকাশ করেন সোচ্চারের প্রেসিডেন্ট ড. শিব্বির আহমদ। জরিপ অনুযায়ী, ঢাকা-১৫ আসনে ৩৯ দশমিক ৫ শতাংশ ভোটার ভোট দেবেন ডা. শফিকুর রহমানকে। বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন পাবেন ৩০ শতাংশ ভোট। কাকে ভোট দেবেন, বলতে চান না ১২ দশমিক ১ শতাংশ ভোটার। এখনও সিদ্ধান্ত নেননি ১৪ দশমিক ৪ শতাংশ ভোটার এবং ভোট দেবেন না ৩ দশমিক ৩ শতাংশ ভোটার। আসনটিতে দৈবচয়নের ভিত্তিতে নির্ধারিত ৫১৪ জন ভোটারের মধ্যে জরিপটি পরিচালনা করে সোচ্চার। যাদের মধ্যে ৩০৪ জন পুরুষ ও ২১০ জন নারী।

৩৯.৫ শতাংশ ভোট নিয়ে এগিয়ে জামায়াত আমির

ঢাকা-১৫ আসনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ৩৯ দশমিক ৫ শতাংশ ভোট নিয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন পাবেন ৩০ শতাংশ ভোট। এমন পূর্বাভাসই দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সোচ্চার।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে ‘নির্বাচনি জরিপ: প্রধান চারটি রাজনৈতিক দলের প্রধানদের আসন’ শীর্ষক জরিপের ফল প্রকাশ করেন সোচ্চারের প্রেসিডেন্ট ড. শিব্বির আহমদ।

জরিপ অনুযায়ী, ঢাকা-১৫ আসনে ৩৯ দশমিক ৫ শতাংশ ভোটার ভোট দেবেন ডা. শফিকুর রহমানকে। বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন পাবেন ৩০ শতাংশ ভোট। কাকে ভোট দেবেন, বলতে চান না ১২ দশমিক ১ শতাংশ ভোটার। এখনও সিদ্ধান্ত নেননি ১৪ দশমিক ৪ শতাংশ ভোটার এবং ভোট দেবেন না ৩ দশমিক ৩ শতাংশ ভোটার।

আসনটিতে দৈবচয়নের ভিত্তিতে নির্ধারিত ৫১৪ জন ভোটারের মধ্যে জরিপটি পরিচালনা করে সোচ্চার। যাদের মধ্যে ৩০৪ জন পুরুষ ও ২১০ জন নারী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow