৩ অক্টোবর শুরু ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন যেভাবে

ভূরাজনীতি, প্রযুক্তি ও সুশাসন নিয়ে আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ আগামী ৩ থেকে ৫ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত সম্মেলনটি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ১০০টির বেশি দেশ থেকে দুই শতাধিক বক্তা অংশ নেওয়ার কথা রয়েছে। রোববার (৯ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘ভাঙন ∙ নতুন দিগন্ত ∙ আগামী দিনের বিশ্ব’। এর মূল ভাবনা ‘পুনর্লিখিত এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার নতুন পথচলা’। বিজ্ঞপ্তিতে বলা হয়, বে অব বেঙ্গল কনভারসেশন এরই মধ্যে বঙ্গোপসাগরীয় অঞ্চল ও বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংলাপের একটি প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এবারের আয়োজনে বর্তমান ও সাবেক সরকারপ্রধান, রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, আইনপ্রণেতা, নীতিনির্ধারক, কূটনীতিক, ব্যবসায়ী ও শিল্প খাতের প্রতিনিধি, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক এবং তরুণ নেতৃত্ব অংশ নেবেন। আরও পড়ুন রাষ্ট্রপতি মনোনয়ন / কেউ বলছেন ফখরুল কেউ মোশাররফ,

৩ অক্টোবর শুরু ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন যেভাবে

ভূরাজনীতি, প্রযুক্তি ও সুশাসন নিয়ে আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ আগামী ৩ থেকে ৫ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত সম্মেলনটি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ১০০টির বেশি দেশ থেকে দুই শতাধিক বক্তা অংশ নেওয়ার কথা রয়েছে।

রোববার (৯ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘ভাঙন ∙ নতুন দিগন্ত ∙ আগামী দিনের বিশ্ব’। এর মূল ভাবনা ‘পুনর্লিখিত এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার নতুন পথচলা’।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বে অব বেঙ্গল কনভারসেশন এরই মধ্যে বঙ্গোপসাগরীয় অঞ্চল ও বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংলাপের একটি প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এবারের আয়োজনে বর্তমান ও সাবেক সরকারপ্রধান, রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, আইনপ্রণেতা, নীতিনির্ধারক, কূটনীতিক, ব্যবসায়ী ও শিল্প খাতের প্রতিনিধি, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক এবং তরুণ নেতৃত্ব অংশ নেবেন।

তিন দিনের সংলাপে বঙ্গোপসাগর, ইন্দো-প্যাসিফিক এবং পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থা নিয়ে বিভিন্ন পর্বে আলোচনা হবে। বিশ্বে ক্ষমতার পরিবর্তন, প্রযুক্তির দ্রুত অগ্রগতি, বৈশ্বিক অর্থনীতির নতুন বিন্যাস, জলবায়ু পরিবর্তন, মানবনিরাপত্তা, গণতন্ত্র, সুশাসন ও পারস্পরিক আস্থার মতো বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে।

সম্মেলনের আলোচনাগুলো মূলত পাঁচটি কৌশলগত বিষয়ের ওপর কেন্দ্রীভূত থাকবে। এগুলো হলো— ক্ষমতার পরিবর্তন, প্রযুক্তির নতুন দিগন্ত, নতুন অর্থনৈতিক ভূগোল, জলবায়ু-সহনশীলতা ও মানবনিরাপত্তা এবং আস্থা, গণতন্ত্র ও সুশাসন। এ ছাড়া সম্মেলনে লিডারশিপ ফোরাম, স্ট্র্যাটেজিক ডায়ালগ, ফায়ারসাইড কনভারসেশন এবং তরুণ নেতৃত্ব ফোরামের আয়োজন থাকবে।

এতে আরও বলা হয়, রাজনীতিক, আইনপ্রণেতা, নীতিনির্ধারক ও কূটনীতিক, ব্যবসায়ী ও শিল্প খাতের প্রতিনিধি, শিক্ষাবিদ ও গবেষক, নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী এবং তরুণ নেতৃত্ব এ সংলাপে অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারী, বক্তা ও গণমাধ্যমকর্মীদের জন্য পৃথক নিবন্ধনব্যবস্থা রাখা হয়েছে।

অংশগ্রহণকারীদের নিবন্ধনের সময়সীমা আগামী ১৫ আগস্ট পর্যন্ত। আসন সীমিত হওয়ায় আগ্রহীদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সিজিএস। অনলাইনে নিবন্ধনের জন্য যেতে হবে bobc.cgs-bd.com/registration ঠিকানায়। ওয়েবসাইটে পার্টিসিপেন্টস, স্পিকার এবং মিডিয়া— এই তিন ক্যাটাগরির জন্য পৃথক নিবন্ধন পোর্টাল রয়েছে।

বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬ প্রসঙ্গে সিজিএস প্রেসিডেন্ট জিল্লুর রহমান বলেন, বে অব বেঙ্গল কনভারসেশন প্রতিষ্ঠার উদ্দেশ্য এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করবে—এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে খোলামেলা ও স্বাধীনভাবে আলোচনা করার একটি প্ল্যাটফর্ম তৈরি করা। ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পরিবর্তনের মধ্য দিয়ে বিশ্ব যখন নতুনভাবে রূপান্তরিত হচ্ছে, তখন এই আলোচনা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

তিনি বিশ্বের বিভিন্ন প্রান্ত ও বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের আগামী অক্টোবরে ঢাকায় অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য আগ্রহীদের প্রতি অনুরোধ জানান।

এসএম/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow