‘৩ মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছানোই সরকারের প্রধান লক্ষ্য’

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, ‘ইশতেহার অনুযায়ী কর-জিডিপি অনুপাতের লক্ষ্যে পৌঁছানো হবে। আগামী ৩ মাসে যেকোনো সময়ের তুলনায় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছানোই সরকারের প্রধান লক্ষ্য।’ রোববার (২৯ মার্চ) দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে রাজস্ব আহরণবিষয়ক টাস্কফোর্সের মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘পতিত সরকার সর্বদা রাজস্ব আয়কে গোঁজামিল হিসেবে দেখিয়েছে। বাস্তবের সঙ্গে যার কোনো মিল নেই। গোষ্ঠীতন্ত্রের মাধ্যমে কর-জিডিপি হারকে তলানিতে রেখে গেছে। এতে দরিদ্র বেড়েছে। এ থেকে উত্তরণে সামাজিক সুরক্ষার আওতা বাড়িয়েছে সরকার।’ এসময় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সৃষ্ট সমস্যা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন জ্বালানির জন্য সরকার অর্থের সরবরাহ নিশ্চিত করতে চায়। রাজস্ব আয় বাড়াতে করের হার না বাড়িয়ে করের আওতা বাড়ানো হবে। জোর দেওয়া হচ্ছে আহরণেও।’ তিনি আরও বলেন, ‘নতুন সরকার উত্তরাধিকার সূত্রে ধসে যাওয়া অর্থনীতি পেয়েছে। এর ওপর মধ্যপ্রাচ্য পরিস্থি

‘৩ মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছানোই সরকারের প্রধান লক্ষ্য’
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, ‘ইশতেহার অনুযায়ী কর-জিডিপি অনুপাতের লক্ষ্যে পৌঁছানো হবে। আগামী ৩ মাসে যেকোনো সময়ের তুলনায় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছানোই সরকারের প্রধান লক্ষ্য।’ রোববার (২৯ মার্চ) দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে রাজস্ব আহরণবিষয়ক টাস্কফোর্সের মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘পতিত সরকার সর্বদা রাজস্ব আয়কে গোঁজামিল হিসেবে দেখিয়েছে। বাস্তবের সঙ্গে যার কোনো মিল নেই। গোষ্ঠীতন্ত্রের মাধ্যমে কর-জিডিপি হারকে তলানিতে রেখে গেছে। এতে দরিদ্র বেড়েছে। এ থেকে উত্তরণে সামাজিক সুরক্ষার আওতা বাড়িয়েছে সরকার।’ এসময় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সৃষ্ট সমস্যা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন জ্বালানির জন্য সরকার অর্থের সরবরাহ নিশ্চিত করতে চায়। রাজস্ব আয় বাড়াতে করের হার না বাড়িয়ে করের আওতা বাড়ানো হবে। জোর দেওয়া হচ্ছে আহরণেও।’ তিনি আরও বলেন, ‘নতুন সরকার উত্তরাধিকার সূত্রে ধসে যাওয়া অর্থনীতি পেয়েছে। এর ওপর মধ্যপ্রাচ্য পরিস্থিতি যেন মরার ওপর খাঁড়ার ঘা।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow