৪র্থ দিনের শুরুতেই মিরাজের জোড়া আঘাত

ডারউইন টেস্টের চতুর্থ দিনের শুরুতেই মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি জাদুতে কোণঠাসা হয়ে পড়েছে অজিরা। দিনের শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে শক্ত অবস্থানে পৌঁছে দেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। রোববার (১৬ আগস্ট) সকালে মারারা স্টেডিয়ামে ৪ উইকেটে ১৬১ রান নিয়ে দিন শুরু করেছিল অজিরা। দিনের সপ্তম ওভারে তারা পঞ্চম উইকেট হারায়। অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে ক্যামেরন গ্রিনের সঙ্গে ৫৬ রানের জুটি ভেঙে দেন মেহেদী হাসান মিরাজ। ক্যারি ৭২ বলে ৩০ রান করে লিটন দাসের ক্যাচ হন। এরপর উইকেটে নামা বেউ ওয়েবস্টার বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ২১ বলে ৫ রান করে সেই মিরাজের বলেই বোল্ড হন। অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৮ রান। ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে প্রথম ইনিংসের মতো ভরাডুবি দেখেনি অস্ট্রেলিয়া। বাংলাদেশ প্রায় দুই সেশনে চার উইকেট নিয়ে কিছুটা চাপ তৈরি করেছিল। কিন্তু তৃতীয় দিন শেষ সেশনে দারুণ প্রতিরোধ গড়ে স্বাগতিকরা। ৬৭ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করে তারা লড়াইয়ের মানসিকতা ফিরিয়ে আনছিল।

৪র্থ দিনের শুরুতেই মিরাজের জোড়া আঘাত

ডারউইন টেস্টের চতুর্থ দিনের শুরুতেই মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি জাদুতে কোণঠাসা হয়ে পড়েছে অজিরা। দিনের শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে শক্ত অবস্থানে পৌঁছে দেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

রোববার (১৬ আগস্ট) সকালে মারারা স্টেডিয়ামে ৪ উইকেটে ১৬১ রান নিয়ে দিন শুরু করেছিল অজিরা। দিনের সপ্তম ওভারে তারা পঞ্চম উইকেট হারায়। অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে ক্যামেরন গ্রিনের সঙ্গে ৫৬ রানের জুটি ভেঙে দেন মেহেদী হাসান মিরাজ।

ক্যারি ৭২ বলে ৩০ রান করে লিটন দাসের ক্যাচ হন। এরপর উইকেটে নামা বেউ ওয়েবস্টার বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ২১ বলে ৫ রান করে সেই মিরাজের বলেই বোল্ড হন। অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৮ রান।

২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে প্রথম ইনিংসের মতো ভরাডুবি দেখেনি অস্ট্রেলিয়া। বাংলাদেশ প্রায় দুই সেশনে চার উইকেট নিয়ে কিছুটা চাপ তৈরি করেছিল। কিন্তু তৃতীয় দিন শেষ সেশনে দারুণ প্রতিরোধ গড়ে স্বাগতিকরা। ৬৭ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করে তারা লড়াইয়ের মানসিকতা ফিরিয়ে আনছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow