‘৪০০৫’ নম্বর কক্ষে অমলিন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়
ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে স্তব্ধ পুরো টালিউড। ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী তালসারি সৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ সমুদ্রের পানিতে তলিয়ে যান এই গুণী শিল্পী। গতকাল সোমবার (৩০ মার্চ) ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে নিশ্চিত করা হয়েছে যে, ফুসফুসে নোনা জল ও বালু ঢুকে যাওয়ার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। তবে অভিনেতাকে হারানোর শোকের মাঝেই এক অনন্য ও আবেগঘন সিদ্ধান্ত নিয়েছে তালসারির সেই হোটেল কর্তৃপক্ষ, যেখানে শুটিং চলাকালীন অবস্থান করছিলেন তিনি। রাহুলের শেষ স্মৃতিটুকু অমলিন রাখতে তার ব্যবহৃত ‘৪০০৫’ নম্বর কক্ষটিকে অপরিবর্তিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। হোটেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ঘরে রাহুলের ব্যবহৃত জিনিসপত্র এবং তার স্মৃতি যেভাবে ছিল, সেভাবেই সংরক্ষিত থাকবে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রাহুল যে কক্ষটিতে ছিলেন, সেখানে এখনও তার ব্যবহৃত জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। বিছানায় পড়ে থাকা হ্যাঙ্গার থেকে শুরু করে ব্যবহৃত চায়ের কাপ ও টি-ব্যাগ, সবই আগের মতো রাখা হয়েছে। এ বিষয়ে হোটেলের মালিক সৌরভ
ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে স্তব্ধ পুরো টালিউড। ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী তালসারি সৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ সমুদ্রের পানিতে তলিয়ে যান এই গুণী শিল্পী। গতকাল সোমবার (৩০ মার্চ) ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে নিশ্চিত করা হয়েছে যে, ফুসফুসে নোনা জল ও বালু ঢুকে যাওয়ার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
তবে অভিনেতাকে হারানোর শোকের মাঝেই এক অনন্য ও আবেগঘন সিদ্ধান্ত নিয়েছে তালসারির সেই হোটেল কর্তৃপক্ষ, যেখানে শুটিং চলাকালীন অবস্থান করছিলেন তিনি। রাহুলের শেষ স্মৃতিটুকু অমলিন রাখতে তার ব্যবহৃত ‘৪০০৫’ নম্বর কক্ষটিকে অপরিবর্তিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। হোটেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ঘরে রাহুলের ব্যবহৃত জিনিসপত্র এবং তার স্মৃতি যেভাবে ছিল, সেভাবেই সংরক্ষিত থাকবে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রাহুল যে কক্ষটিতে ছিলেন, সেখানে এখনও তার ব্যবহৃত জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। বিছানায় পড়ে থাকা হ্যাঙ্গার থেকে শুরু করে ব্যবহৃত চায়ের কাপ ও টি-ব্যাগ, সবই আগের মতো রাখা হয়েছে।
এ বিষয়ে হোটেলের মালিক সৌরভ চৌধুরী জানান, রাহুল অত্যন্ত অমায়িক মানুষ ছিলেন এবং খাবারের বিষয়ে ব্যক্তিগতভাবে তার সঙ্গে যোগাযোগ করতেন।
মৃত্যুর আগেরাহুল তার কাছে খিচুড়ি, বেগুন ভাজা ও আলু সেদ্ধ খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এমনকি পরের বার এলে মাছ খাওয়ার আবদারও করে রেখেছিলেন এই অভিনেতা।
উল্লেখ্য, গত রোববার তালসারি সৈকতে শুটিং চলাকালে সমুদ্রের পানিতে তলিয়ে যান রাহুল। এরপর সোমবার ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর কারণ হিসেবে পানিতে ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া এই অভিনেতা তার অভিনয় ও লেখনীর মাধ্যমে ভক্তদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন।
What's Your Reaction?