৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

তামিলনাড়ুর অভিনেতা-রাজনীতিবিদ ও তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের প্রধান বিজয় থালাপতিকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। গত বছর করুরে তার দলের জনসংযোগ কর্মসূচিতে পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনায় তদন্তে এ নতুন মোড় এসেছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর করুরে আয়োজিত ওই কর্মসূচিতে বিপুল জনসমাগম হয়। এক পর্যায়ে হুড়োহুড়ি ও পদদলিতের ঘটনায় বহু মানুষ হতাহত হন। পরে ঘটনাটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করলে তদন্তের নির্দেশ দেয় ভারতের সুপ্রিম কোর্ট এবং মামলাটি সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। তদন্তের অংশ হিসেবে চলতি বছরের জানুয়ারির শুরুতে দিল্লিতে সিবিআইয়ের দপ্তরে হাজির হয়ে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন বিজয়। এ সময় তদন্ত কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। এদিকে ওই ঘটনার সময় দায়িত্বে থাকা নয়জন পুলিশ কর্মকর্তাকেও করুরে সিবিআই কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ২৭ সেপ্টেম্বরের জনসভায় নিরাপত্তা ব্যবস্থাপনা, ভিড় নিয়ন্ত্রণ এবং ঘটনার সময় কী পরিস্থিতি তৈরি হয়েছিল-এসব বিষয়ে বিস্তারিত জানতে চান তদন্তকারীরা। এছাড়া নিহত

৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

তামিলনাড়ুর অভিনেতা-রাজনীতিবিদ ও তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের প্রধান বিজয় থালাপতিকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। গত বছর করুরে তার দলের জনসংযোগ কর্মসূচিতে পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনায় তদন্তে এ নতুন মোড় এসেছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর করুরে আয়োজিত ওই কর্মসূচিতে বিপুল জনসমাগম হয়। এক পর্যায়ে হুড়োহুড়ি ও পদদলিতের ঘটনায় বহু মানুষ হতাহত হন। পরে ঘটনাটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করলে তদন্তের নির্দেশ দেয় ভারতের সুপ্রিম কোর্ট এবং মামলাটি সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

তদন্তের অংশ হিসেবে চলতি বছরের জানুয়ারির শুরুতে দিল্লিতে সিবিআইয়ের দপ্তরে হাজির হয়ে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন বিজয়। এ সময় তদন্ত কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

এদিকে ওই ঘটনার সময় দায়িত্বে থাকা নয়জন পুলিশ কর্মকর্তাকেও করুরে সিবিআই কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ২৭ সেপ্টেম্বরের জনসভায় নিরাপত্তা ব্যবস্থাপনা, ভিড় নিয়ন্ত্রণ এবং ঘটনার সময় কী পরিস্থিতি তৈরি হয়েছিল-এসব বিষয়ে বিস্তারিত জানতে চান তদন্তকারীরা।

এছাড়া নিহতদের স্বজন, আহত ব্যক্তি, অ্যাম্বুলেন্স চালক ও মালিক, ময়নাতদন্তকারী চিকিৎসক, ভেলুচামিপুরম এলাকার বাসিন্দা, স্থানীয় ব্যবসায়ী এবং তামিলাগা ভেত্রি কাজাগাম দলের বিভিন্ন পদাধিকারীকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।

আরও পড়ুন:
মুক্তির আগেই ‘ধুরন্ধর ২’র অগ্রিম টিকিট বিক্রিতে ধুম, প্রথম দিনের আয় কত
সংগীত অঙ্গনের বৈষম্য নিয়ে মুখ খুললেন শ্রেয়া

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং দায়ীদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এমএমএফ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow