৪৪ কেন্দ্রে সাড়ে ৭ হাজার ভোটে এগিয়ে বরকত উল্লাহ বুলু

নোয়াখালী-৩ আসনে ৪৪ কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান। এতে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু সাত হাজার ৬৬৪ ভোটে এগিয়ে আছেন। প্রাপ্ত ফলাফলে জানা গেছে, ৪৪ কেন্দ্রে ধানের শীষ পেয়েছেন ৩৫ হাজার ২১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন পেয়েছেন ২৭ হাজার ৫৪৬ ভোট। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমএন

৪৪ কেন্দ্রে সাড়ে ৭ হাজার ভোটে এগিয়ে বরকত উল্লাহ বুলু

নোয়াখালী-৩ আসনে ৪৪ কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান।

এতে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু সাত হাজার ৬৬৪ ভোটে এগিয়ে আছেন।

প্রাপ্ত ফলাফলে জানা গেছে, ৪৪ কেন্দ্রে ধানের শীষ পেয়েছেন ৩৫ হাজার ২১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন পেয়েছেন ২৭ হাজার ৫৪৬ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow