৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ। শনিবার (৩১ জানুয়ারি) সার্বিয়ার বেসরকারি টেলিভিশন চ্যানেল পিঙ্ক টিভিতে দেওয়া এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ভুচিচ বলেন, ‘অনেক সময় এমন কিছু ঘটনা সামনে আসে, যেগুলো শুনতে আজগুবি বা অবিশ্বাস্য মনে হয়। কিন্তু ইতিহাস বলে, এমন পরিস্থিতির পরই কোথাও না কোথাও বোমা পড়ে।’ তিনি অতীতে বিল ক্লিনটনের নারী কেলেঙ্কারির উদাহরণ টেনে বলেন, এসব বিষয় প্রায়ই বড় সিদ্ধান্তকে ত্বরান্বিত করে। সার্বিয়ান প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমার মনে হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা হতে পারে এবং একই সঙ্গে আরও কয়েকটি বড় ঘটনা ঘটতে পারে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত কঠিন। এই সময়ে শান্তি বজায় রাখার প্রতিশ্রুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ আরও পড়ুন>>ইরানে সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে ইসরায়েলআল-জাজিরার বিশ্লেষণ/ ইরান ভেনেজুয়েলা নয় যে সহজে জিতবেন ট্রাম্পনির্বাচন পেছানোর জন্যই কি ট্রাম্পের এই ‘যুদ্ধ যুদ্ধ খেলা’? ভুচিচের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে

৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ। শনিবার (৩১ জানুয়ারি) সার্বিয়ার বেসরকারি টেলিভিশন চ্যানেল পিঙ্ক টিভিতে দেওয়া এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

ভুচিচ বলেন, ‘অনেক সময় এমন কিছু ঘটনা সামনে আসে, যেগুলো শুনতে আজগুবি বা অবিশ্বাস্য মনে হয়। কিন্তু ইতিহাস বলে, এমন পরিস্থিতির পরই কোথাও না কোথাও বোমা পড়ে।’ তিনি অতীতে বিল ক্লিনটনের নারী কেলেঙ্কারির উদাহরণ টেনে বলেন, এসব বিষয় প্রায়ই বড় সিদ্ধান্তকে ত্বরান্বিত করে।

সার্বিয়ান প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমার মনে হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা হতে পারে এবং একই সঙ্গে আরও কয়েকটি বড় ঘটনা ঘটতে পারে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত কঠিন। এই সময়ে শান্তি বজায় রাখার প্রতিশ্রুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন>>
ইরানে সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে ইসরায়েল
আল-জাজিরার বিশ্লেষণ/ ইরান ভেনেজুয়েলা নয় যে সহজে জিতবেন ট্রাম্প
নির্বাচন পেছানোর জন্যই কি ট্রাম্পের এই ‘যুদ্ধ যুদ্ধ খেলা’?

ভুচিচের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। এর আগে, গত ২৬ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের একটি ‘বিশাল নৌবহর’ ইরানের দিকে অগ্রসর হচ্ছে। তিনি তেহরানকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানানোর পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সময় দ্রুত ফুরিয়ে আসছে’।

ট্রাম্প বলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র পুরোপুরি পরিত্যাগ করে একটি ‘ন্যায্য ও সমতাভিত্তিক’ চুক্তিতে পৌঁছাতে রাজি হয়, তবে সংঘাত এড়ানো সম্ভব। তার দাবি, পরবর্তী হামলা আরও ভয়াবহ হবে।

এদিকে, গত শুক্রবার (৩১ জানুয়ারি) কুখ্যাত ‘যৌন অপরাধী’ জেফ্রি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট বিপুল পরিমাণ নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এসব নথির মধ্যে বহুবার ট্রাম্পের নাম এসেছে। এমনকি, তার বিরুদ্ধে শিশু ধর্ষণেরও অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রবল চাপের মুখে রয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট।

এ অবস্থায় অনেকেই মনে করছেন, এপস্টেইন ফাইলস কেলেঙ্কারি ঢাকতে সত্যি সত্যিই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানিয়েছেন, সর্বশেষ প্রকাশিত নথিতে ৩০ লাখের বেশি পৃষ্ঠা, দুই হাজারের বেশি ভিডিও এবং প্রায় ১ লাখ ৮০ হাজার ছবি রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এপস্টেইনের অপরাধ এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ সম্পর্কে সরকার কী জানতো, তা জনসমক্ষে আনতেই এই নতুন নথি প্রকাশ করা হয়েছে।

সূত্র: নিউজ এজেড, আরটি
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow