৪৮ দিন পর হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ‌‘বাংলার জয়যাত্রা’

প্রায় ৪৮ দিন পর অবশেষে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। হরমুজ প্রণালি সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়ার বিষয়ে ইরানের ঘোষণার পর শুক্রবার রাত ৯টার দিকে যাত্রা করে জাহাজটি। রাত ৩টার দিকে হরমুজ প্রণালি অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক। তিনি বলেন, বাংলাদেশ সময় শুক্রবার দিনগত রাত ১১টা ৫০ মিনিটে হরমুজ প্রণালিতে প্রবেশ করে বাংলার জয়যাত্রা। রাত ৩টায় হরমুজ প্রণালি অতিক্রম করতে পারে। মধ্যপ্রাচ্য সংকটের পর জাহাজটি প্রায় ৪৮ দিন ধরে মধ্যপ্রাচ্যের কয়েকটি বন্দরে অবস্থান করে। সর্বশেষ সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে ৩৭ হাজার টন সার লোড করে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে যাওয়ার কথা ছিল। হরমুজ বন্ধ থাকায় জাহাজটি রাস আল খায়ের বন্দরে আটকে পড়ে। পরে আমেরিকা ও ইরানের সঙ্গে যুদ্ধ বিরতি ঘোষণা হলে ৮ এপ্রিল জাহাজটি কেপটাউনের উদ্দেশ্যে রাস আল খায়ের ত্যাগ করে। ১০ এপ্রিল শুক্রবার জাহাজটি হরমুজের কাছাকাছি পৌঁছে ট্রানজিট ক্লিয়ারেন্স চাইলে ইরানি কর্তৃপক্ষের আবেদন প্রত্যাখ্যান করে

৪৮ দিন পর হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ‌‘বাংলার জয়যাত্রা’

প্রায় ৪৮ দিন পর অবশেষে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। হরমুজ প্রণালি সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়ার বিষয়ে ইরানের ঘোষণার পর শুক্রবার রাত ৯টার দিকে যাত্রা করে জাহাজটি।

রাত ৩টার দিকে হরমুজ প্রণালি অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক। তিনি বলেন, বাংলাদেশ সময় শুক্রবার দিনগত রাত ১১টা ৫০ মিনিটে হরমুজ প্রণালিতে প্রবেশ করে বাংলার জয়যাত্রা। রাত ৩টায় হরমুজ প্রণালি অতিক্রম করতে পারে।

মধ্যপ্রাচ্য সংকটের পর জাহাজটি প্রায় ৪৮ দিন ধরে মধ্যপ্রাচ্যের কয়েকটি বন্দরে অবস্থান করে। সর্বশেষ সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে ৩৭ হাজার টন সার লোড করে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে যাওয়ার কথা ছিল। হরমুজ বন্ধ থাকায় জাহাজটি রাস আল খায়ের বন্দরে আটকে পড়ে। পরে আমেরিকা ও ইরানের সঙ্গে যুদ্ধ বিরতি ঘোষণা হলে ৮ এপ্রিল জাহাজটি কেপটাউনের উদ্দেশ্যে রাস আল খায়ের ত্যাগ করে। ১০ এপ্রিল শুক্রবার জাহাজটি হরমুজের কাছাকাছি পৌঁছে ট্রানজিট ক্লিয়ারেন্স চাইলে ইরানি কর্তৃপক্ষের আবেদন প্রত্যাখ্যান করে। পরে কাছাকাছি নিরাপদ অবস্থানে নোঙর ফেলে জাহাজটি।

বিএসসির তথ্য অনুযায়ী, ২ ফেব্রুয়ারি হরমুজ হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল। পরে এটি কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জাবেল আলী বন্দরে পৌঁছায়। পরদিন ২৮ ফেব্রুয়ারি থেকে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হয়। এরমধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেয় ইরান।

গত ১১ মার্চ জাবেল আলীতে পণ্য খালাসের পর জাহাজটি পরবর্তী ভয়েজের জন্য কুয়েতে যাওয়ার কথা ছিল। তবে নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় বিএসসি জাহাজটিকে সংঘাতপূর্ণ অঞ্চল থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। ৩ মার্চ দক্ষিণ আফ্রিকার কেপটাউনে যাওয়ার জন্য সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে ৩৭ হাজার টন সার বোঝাই করে।

এমডিআইএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow