৪ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজীপুর–১ আসনের চার সংসদ সদস্য পদপ্রার্থীর প্রার্থিতা বাতিলের দাবি জানিয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন গণফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক ও দলটির মনোনীত ‘মাছ’ প্রতীকের প্রার্থী আতিকুল ইসলাম। রিটার্নিং অফিসারের কাছে দাখিল করা অভিযোগপত্রে বলা হয়, অভিযুক্ত প্রার্থীরা নির্ধারিত সময়ের আগেই সভা-সমাবেশ, ভোট প্রার্থনা এবং পোস্টারিংসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করেছেন, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মজিবুর রহমান, ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহ্‌ আলম বকশী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রুহুল আমীন এবং স্বতন্ত্র প্রার্থী মো. ইমারাত হোসেইন খান। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বিএনপির প্রার্থী মো. মজিবুর রহমান নির্বাচনী প্রচারণা শুরুর আগেই গত ২০ জানুয়ারি গাজীপুর–১ আসনের চান্দনা চৌরাস্তার একটি কনভেনশন হলে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা

৪ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজীপুর–১ আসনের চার সংসদ সদস্য পদপ্রার্থীর প্রার্থিতা বাতিলের দাবি জানিয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন গণফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক ও দলটির মনোনীত ‘মাছ’ প্রতীকের প্রার্থী আতিকুল ইসলাম। রিটার্নিং অফিসারের কাছে দাখিল করা অভিযোগপত্রে বলা হয়, অভিযুক্ত প্রার্থীরা নির্ধারিত সময়ের আগেই সভা-সমাবেশ, ভোট প্রার্থনা এবং পোস্টারিংসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করেছেন, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মজিবুর রহমান, ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহ্‌ আলম বকশী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রুহুল আমীন এবং স্বতন্ত্র প্রার্থী মো. ইমারাত হোসেইন খান। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বিএনপির প্রার্থী মো. মজিবুর রহমান নির্বাচনী প্রচারণা শুরুর আগেই গত ২০ জানুয়ারি গাজীপুর–১ আসনের চান্দনা চৌরাস্তার একটি কনভেনশন হলে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। অভিযোগকারীর দাবি, ওই অনুষ্ঠানের আড়ালে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় এবং সেখানে দলীয় প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়, যা আচরণবিধির পরিপন্থী। এছাড়া অভিযোগে বলা হয়, অভিযুক্ত চার প্রার্থী আসনের বিভিন্ন এলাকায় দেয়াল ও গণপরিবহনে বিপুলসংখ্যক রঙিন পোস্টার সাঁটিয়ে প্রচারণা চালিয়েছেন। অথচ জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালায় এ ধরনের পোস্টারিং নিষিদ্ধ। বর্তমানে আসনের বিভিন্ন এলাকায় এসব পোস্টার এখনো দৃশ্যমান রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগের সমর্থনে ছবি ও ভিডিও প্রমাণ সংযুক্ত করা হয়েছে এবং সংশ্লিষ্ট অনলাইন লিংকও আবেদনপত্রে যুক্ত রয়েছে। এ বিষয়ে আবেদনকারী আতিকুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন ঘোষিত আচরণবিধি সবার জন্য সমানভাবে প্রযোজ্য। কিন্তু গাজীপুর–১ আসনে কয়েকজন প্রার্থী প্রকাশ্যেই এসব বিধি লঙ্ঘন করছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী এসব লঙ্ঘনের জন্য প্রার্থিতা বাতিলের বিধান রয়েছে। তাই আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রিটার্নিং অফিসারের কাছে আবেদন করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন বলেন, অভিযোগের বিষয়টি এখনো জানি না। অভিযোগের কপি আমার হাতে আসেনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow