৪ ফেব্রুয়ারি : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

প্রবাদে আছে— ‘সময় ও স্রোত’ কারও জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা অতীত আগামীকালের জন্য তা-ই ইতিহাস। আর এই সময়টাতে ঘটে চলে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনা ইতিহাসে স্থান পায় না। ইতিহাস আমাদের পথ দেখায়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি। সে জন্য আমাদের অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা দরকার। আজ বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ৬৩৪ - দাসিনের যুদ্ধ : মুসলিমরা গাজার নিকটে বাইজেন্টাইনদের পরাজিত করে। ১৬২৮ - সম্রাট শাহজাহান আনুষ্ঠানিকভাবে আগ্রার সিংহাসনে বসেন। ১৭৮৩ - ইতালিতে ভূমিকম্পে ৩০ হাজার লোক মৃত্যুবরণ করে।  ১৭৮৩ - যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে বৈরিতার অবসান ঘটে। ১৭৮৯ - জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৭৯২ - যুদ্ধে পরাজিত হওয়ার পর টিপু সুলতান অর্ধেক মহীশুর ইংরেজদের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিলেন। ১৭৯৪ - ফরাসি আইনসভা দাসপ্রথা বিলুপ্ত করে। ১৮০২ সালে ফরাসি ওয়েস্ট ইন্ডিজে তা পুনরায় চালু হয়

৪ ফেব্রুয়ারি : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

প্রবাদে আছে— ‘সময় ও স্রোত’ কারও জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা অতীত আগামীকালের জন্য তা-ই ইতিহাস। আর এই সময়টাতে ঘটে চলে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনা ইতিহাসে স্থান পায় না। ইতিহাস আমাদের পথ দেখায়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি। সে জন্য আমাদের অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা দরকার।

আজ বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

৬৩৪ - দাসিনের যুদ্ধ : মুসলিমরা গাজার নিকটে বাইজেন্টাইনদের পরাজিত করে।

১৬২৮ - সম্রাট শাহজাহান আনুষ্ঠানিকভাবে আগ্রার সিংহাসনে বসেন।

১৭৮৩ - ইতালিতে ভূমিকম্পে ৩০ হাজার লোক মৃত্যুবরণ করে।

 ১৭৮৩ - যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে বৈরিতার অবসান ঘটে।

১৭৮৯ - জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

১৭৯২ - যুদ্ধে পরাজিত হওয়ার পর টিপু সুলতান অর্ধেক মহীশুর ইংরেজদের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিলেন।

১৭৯৪ - ফরাসি আইনসভা দাসপ্রথা বিলুপ্ত করে। ১৮০২ সালে ফরাসি ওয়েস্ট ইন্ডিজে তা পুনরায় চালু হয়।

১৭৯৭ - ইকুয়েডরে ভূমিকম্পে ৪০ হাজার লোক মৃত্যুবরণ করে।

১৮০১ - জন মার্শাল যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন।

১৮৯৯ - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিলিপাইনের বিদ্রোহের সূচনা ঘটে।

১৯০৪ - রুশ-জাপান যুদ্ধ শুরু হয়।

১৯১৫ - জার্মানির বিরুদ্ধে ব্রিটেন নৌ অবরোধ ঘোষণা করে।

১৯১৬ - তুরস্কের যুবরাজ ইউসুফ ইজেদিন আততায়ীর হাতে নিহত হন।

১৯২২ - বাংলার গভর্নর-জেনারেল রোনাল্ডসে কলকাতার ’স্কুল অফ ট্রপিক্যাল ডিজিজেস’-এর দ্বারোদ্‌ঘাটন করেন।

১৯৪৫ - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি রুজভেল্ট, ব্রিটেনের প্রধানমন্ত্রী উইস্টন চার্চিল এবং সোভিয়েত নেতা জোসেফ স্টালিন রাশিয়ার ইয়েল্টা নগরীতে বৈঠক করেছিলেন।

১৯৪৮ - সিংহল (পরবর্তীতে শ্রীলঙ্কা নামকরণ হয়) স্বাধীন হয়।

১৯৪৯ - নির্মাণের ১৭৬ বছর পর কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গের দরজা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

১৯৫২ - রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সমগ্র পূর্ব পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ধর্মঘট।

১৯৬৯ - ইয়াসির আরাফাত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান হন।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ব্রিটেন, পশ্চিম জার্মানি, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড ও ইসরায়েলসহ দশটি দেশ।

১৯৭২ - বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করে।

১৯৭৫ - যশোরের নির্বাচিত সংসদ সদস্য মাইনুদ্দিন মিঞাজী আততায়ীর গুলিতে নিহত হন।

১৯৯৫ - গ্রোজনিতে চেচেন বিদ্রোহীরা প্রথম রাশিয়ার জঙ্গি বিমান ভূপাতিত করে।

১৯৯৭ - ইসরাইলে ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনায় ৭৩ সৈন্য নিহত হয়।

১৯৯৮ - আফগানিস্তানে ভূমিকম্পে সাড়ে ৪ সহস্রাধিক নিহত হয়।

২০০৪ - সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক চালু হয়।

জন্ম

৬২৭ - উম্মে কুলসুম বিনতে আলী।

১৯৩৮ - কত্থক ঘরানার ভারতীয় নৃত্যশিল্পী, পণ্ডিত বিরজু মহারাজ নামে সুপরিচিত ব্রিজমোহন মিশ্র।

১৮৭১ - ফ্রেডরিক এবের্ট‌, জার্মান আইনজীবী ও রাজনীতিবিদ, জার্মানির প্রথম রাষ্ট্রপতি।

১৮৯১ - এম. এ. আয়েঙ্গার, ভারতীয় আইনজীবী ও রাজনীতিবিদ, লোকসভার ২য় স্পিকার।

১৯০২ - চার্লস লিন্ডবার্গ, আমেরিকান পাইলট ও অভিযাত্রী।

১৯১৭ - ইয়াহিয়া খান, পাকিস্তানের রাষ্ট্রপতি ও সামরিক শাসক ছিলেন।

১৯১৮ - বাঙালি ঔপন্যাসিক, কবি, প্রাবন্ধিক ও ছোটগল্প কার নারায়ণ গঙ্গোপাধ্যায়।

১৯২১ - লতফি জাদেহ, ইরানি ও আজারবাইজানী বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।

১৯২২ - ভারতীয় কণ্ঠশিল্পী ভারত-রত্ন পণ্ডিত ভীমসেন জোশী।

১৯২৫ - জনপ্রিয় বাঙালি সাহিত্যিক চিত্তরঞ্জন মাইতি।

১৯৩৬ - ফজল শাহাবুদ্দীন, বাংলাদেশের প্রখ্যাত কবি।

১৯৪০ - নোবেল পুরস্কার বিজয়ী ওয়েলশ পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক ব্রায়ান ডেভিড জোসেফসন।

১৯৪০ - নোবেল পুরস্কার বিজয়ী চীনা বংশোদ্ভূত ফরাসি লেখক ও নাট্যকার গাও শিংশিয়ান।

১৯৪৩ - কেন থম্পসন, আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী ও প্রোগ্রামার, বি প্রোগ্রামিং ভাষার সহ-স্থপতি।

১৯৪৫ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ ও অধ্যাপক রিচার্ড রয়েস শ্রক।

১৯৭৪ - উর্মিলা মাতন্ডকর, ভারতীয় অভিনেত্রী।

১৯৭৭ - মেক্সিকান অভিনেত্রী ও গায়ক ইরান কাস্টিলো।

১৯৮২ - ইংরেজ ফুটবল খেলোয়াড় রিচার্ড লোগান।

১৯৮৬ - মাহমুদুল্লাহ রিয়াদ, বাংলাদেশি ক্রিকেটার।

মৃত্যু

২১১ - সেপ্টিমিয়াস সেভেরাস, রোমান সম্রাট।

৭০৮ - পোপ সিসিন্নিয়াস।

১৮৭১ - ইমাম শামিল (জন্ম.১৭৯৭) ককেশাস প্রতিরোধ আন্দোলনের মহান নেতা।

১৯১২ - মনোমোহন বসু, বাঙালি কবি, নাট্যকার ও হিন্দুমেলার সংগঠক।

১৯২৮ - নোবেল বিজয়ী ওলন্দাজ পদার্থবিজ্ঞানী হেন্ড্রিক আন্টোন লোরেন্ৎস।

১৯৩৯ - এডওয়ার্ড স্যাপির, মার্কিন ভাষাবিজ্ঞানী।

১৯৪১ - নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি দার্শনিক ও অধ্যাপক অঁরি-লুই বর্গসাঁ।

১৯৬০ - নোবেল পুরস্কার বিজয়ী আলজেরিয়ার বংশোদ্ভূত ফরাসি দার্শনিক, লেখক ও নাট্যকার আলবেয়ার কামু।

১৯৬১ - নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান পদার্থবিদ ও অধ্যাপক এরভিন শ্রোডিঙার।

১৯৭৪ - সত্যেন্দ্রনাথ বসু (সত্যেন বোস), আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি পদার্থবিজ্ঞানী।

১৯৭৪ - বাঙালি রবীন্দ্রসংগীত শিল্পী অনাদিকুমার ঘোষদস্তিদার।

১৯৮৩ - ক্যারেন কার্পে‌ন্টার, আমেরিকান গায়ক ও ড্রামার।

১৯৯০ - মৈত্রেয়ী দেবী, ভারতীয় বাঙালি সাহিত্যিক।

১৯৯৩ - একজন বাঙালি কবি, অনুবাদক, সংস্কৃতিকর্মী, সংগঠক, শিক্ষাবিদ সানাউল হক।

১৯৯৭ - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য আজিজুর রহমান মল্লিক।

১৯৯৮ - রবি ঘোষ, ভারতীয় বাঙালি চলচ্চিত্র কৌতুকাভিনেতা।

২০০০ - কার্ল আলবার্ট, আমেরিকান আইনজীবী ও রাজনীতিবিদ, যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের ৫৪তম স্পিকার।

২০০১ - প্রখ্যাত ভারতীয় ক্রিকেটার পঙ্কজ রায়।

২০০৮ - স্টিফেন মেলের, পোলিশ রাজনীতিবিদ, পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী।

২০০৯ - অস্ট্রিয়ান কবি, নাট্যকার ও লেখক গেরট জনকে।

২০১২ - ইংরেজ অভিনেতা হ্যারি ফওলের।

২০১৩ - আমেরিকান অভিনেতা টনি লিপ।

২০২৩ - বাণী জয়রাম, প্রখ্যাত ভারতীয় গায়িকা।

ছুটি ও অন্যান্য
 
বিশ্ব ক্যানসার দিবস
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow