৪ বারের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ও আব্দুলাপুর ইউনিয়ন পরিষদের চার বারের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলার আব্দুলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে টঙ্গীবাড়ী থানা পুলিশ। গ্রেপ্তার ওই নেতার নাম আব্দুর রহিম। তিনি মো. সাইজ উদ্দিন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, টঙ্গীবাড়ী থানায় পুলিশ বাদী হয়ে গত ৪ মে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এ একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয়রা কালবেলাকে জানান, আব্দুর রহিম টানা চারবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি। পুলিশ তাকে একটি মামলায় গ্রেপ্তার করেছেন।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামীম আহাম্মেদ বলেন, ‘সন্ত্রাসবিরোধী মামলায় তাকে গ্রেপ্তার করে করা হয়। পরে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’