৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি আরব
সৌদি আরবের পূর্বাঞ্চলের দিকে আসা পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানালেও ক্ষেপণাস্ত্রগুলো কোথা থেকে ছোড়া হয়েছে, তা স্পষ্ট করেনি।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়ছে। এসব হামলার জন্য মূলত ইরানকে দায়ী করা হচ্ছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া আঞ্চলিক এই যুদ্ধ এখন দ্বিতীয় মাসে প্রবেশ করেছে।