৫০ শয্যার সব হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের সব ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বুধবার (১০ জুন) জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভার বিষয় ছিল ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আধুনিকায়নে শহিদ জিয়াউর রহমানের অবদান ও বর্তমান প্রেক্ষাপট’। স্বাস্থ্যমন্ত্রী বলেন, শহিদ জিয়াউর রহমান গ্রামীণ জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে থানা পর্যায়ে ৩১ শয্যার হাসপাতাল চালু করেছিলেন। পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই হাসপাতালগুলোকে ৫০ শয্যায় উন্নীত করেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার ৩১ ও ৫০ শয্যার সব হাসপাতালকে ১০০ শয্যায় রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে এবং এ লক্ষ্যে কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, ড্যাবের সাবেক মহাসচিব ও সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, এবং সংগঠনের অন্যান্য নেতারা। স্বাস্থ্যমন্ত্রী আরও দাবি করেন, দেশের খাদ্য নিরাপত্তা ও পানি ব্যবস্থাপনায় পূর্ববর্তী সরকারের উদ্যোগের ধারাবাহিকতায় বর

৫০ শয্যার সব হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের সব ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

বুধবার (১০ জুন) জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভার বিষয় ছিল ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আধুনিকায়নে শহিদ জিয়াউর রহমানের অবদান ও বর্তমান প্রেক্ষাপট’।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শহিদ জিয়াউর রহমান গ্রামীণ জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে থানা পর্যায়ে ৩১ শয্যার হাসপাতাল চালু করেছিলেন। পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই হাসপাতালগুলোকে ৫০ শয্যায় উন্নীত করেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ৩১ ও ৫০ শয্যার সব হাসপাতালকে ১০০ শয্যায় রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে এবং এ লক্ষ্যে কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, ড্যাবের সাবেক মহাসচিব ও সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, এবং সংগঠনের অন্যান্য নেতারা।

স্বাস্থ্যমন্ত্রী আরও দাবি করেন, দেশের খাদ্য নিরাপত্তা ও পানি ব্যবস্থাপনায় পূর্ববর্তী সরকারের উদ্যোগের ধারাবাহিকতায় বর্তমান সরকারও বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow