৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

অবশেষে দীর্ঘ ৫২ বছরের অপেক্ষার অবসান। বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোলের দেখা পেল হাইতি। আজ মরক্কোর বিপক্ষে ম্যাচের ১০ মিনিটেই গোল করে এগিয়ে যায় হাইতি। গোলটি করেন লেনি জোসেফ। চোখে জল, মুখে চিৎকার, বুকে দেশের পতাকা। সতীর্থরা যখন লেনি জোসেফকে ঘিরে ধরেছে, তখন শুধু একটা গোলের উদযাপন হয়নি। হয়েছে ৫২ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান। ২০২৬ বিশ্বকাপে এসে নিজেদের ফুটবল ইতিহাসের প্রথম গোলটি পেল হাইতি। ১৯৭৪ বিশ্বকাপে প্রথমবার খেললেও সেবার তিন ম্যাচে একটিও গোল করতে পারেনি ক্যারিবীয় দেশটি। পাঁচ দশকেরও বেশি সময় পর আবার বিশ্বমঞ্চে ফিরে সেই খরা কাটালেন জোসেফ। হাইতির জোসেফের জার্সি নম্বর ১৬। লেনি জোসেফের এই গোলটা শুধু স্কোরশিটে নাম লেখানো নয়। এটা ভূমিকম্প, দারিদ্র্য আর রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত একটা জাতির জন্য যেন বিশুদ্ধ আনন্দের মুহূর্ত। ১৯৭৪ সালে ইতালি, পোল্যান্ড আর আর্জেন্টিনার বিপক্ষে খেলে ১৪ গোল খেয়ে বিদায় নিয়েছিল হাইতি। কোনো গোল না করার আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছিল। ২০২৬ এ এসে সেই আক্ষেপ ঘুচল। ফুটবল প্রমাণ করল, স্বপ্ন দেখলে আর লড়াই করলে ইতিহাস বদলায়।  যদিওবা দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের কাছে হেরে ইতে

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল
অবশেষে দীর্ঘ ৫২ বছরের অপেক্ষার অবসান। বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোলের দেখা পেল হাইতি। আজ মরক্কোর বিপক্ষে ম্যাচের ১০ মিনিটেই গোল করে এগিয়ে যায় হাইতি। গোলটি করেন লেনি জোসেফ। চোখে জল, মুখে চিৎকার, বুকে দেশের পতাকা। সতীর্থরা যখন লেনি জোসেফকে ঘিরে ধরেছে, তখন শুধু একটা গোলের উদযাপন হয়নি। হয়েছে ৫২ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান। ২০২৬ বিশ্বকাপে এসে নিজেদের ফুটবল ইতিহাসের প্রথম গোলটি পেল হাইতি। ১৯৭৪ বিশ্বকাপে প্রথমবার খেললেও সেবার তিন ম্যাচে একটিও গোল করতে পারেনি ক্যারিবীয় দেশটি। পাঁচ দশকেরও বেশি সময় পর আবার বিশ্বমঞ্চে ফিরে সেই খরা কাটালেন জোসেফ। হাইতির জোসেফের জার্সি নম্বর ১৬। লেনি জোসেফের এই গোলটা শুধু স্কোরশিটে নাম লেখানো নয়। এটা ভূমিকম্প, দারিদ্র্য আর রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত একটা জাতির জন্য যেন বিশুদ্ধ আনন্দের মুহূর্ত। ১৯৭৪ সালে ইতালি, পোল্যান্ড আর আর্জেন্টিনার বিপক্ষে খেলে ১৪ গোল খেয়ে বিদায় নিয়েছিল হাইতি। কোনো গোল না করার আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছিল। ২০২৬ এ এসে সেই আক্ষেপ ঘুচল। ফুটবল প্রমাণ করল, স্বপ্ন দেখলে আর লড়াই করলে ইতিহাস বদলায়।  যদিওবা দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের কাছে হেরে ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে হাইতির। তারপরও মরক্কোর বিপক্ষে এই গোল নিঃসন্দেহে বাড়তি অনুপ্রেরণা জোগাবে তাদের। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow