৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি এখনও অপূর্ণ : মির্জা ফখরুল
স্বাধীনতার মাধ্যমে জাতি হিসেবে স্বীকৃতি পেলেও প্রত্যাশিত উন্নয়ন এখনো অপূর্ণ রয়ে গেছে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৭ এপ্রিল) যুব নেতৃত্ব ও উন্নয়ন সংগঠন জেসিআই কার্নিভালে তিনি এ কথা বলেন। দেশের অর্থনৈতিক সূচক নিয়েও হতাশা প্রকাশ করেন এলজিআরডি মন্ত্রী। তিনি বলেন, মাথাপিছু আয় ও জিডিপি এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। প্রায় ৪২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে এবং উল্লেখযোগ্য অংশ এখনো শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। এসময় তরুণদের মধ্যে উল্লেখযোগ্য একটি অংশের স্বউদ্যোগে ব্যবসা ও কৃষিভিত্তিক খামার প্রতিষ্ঠাকে দেশের জন্য ইতিবাচক পরিবর্তন হিসেবে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘তরুণদের একটি বিরাট অংশ স্বউদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক হচ্ছে, কৃষি খামার দিচ্ছে। তা অবশ্যই ইতিবাচক। তরুণদের জন্য কাজ করছে জেসিআই, যা প্রশংসনীয়।’ তিনি আরও বলেন, ‘বড় কিছু করতে হলে স্বপ্ন দেখতে হয়, যে নতুন স্বপ্ন দেখেছিলেন জিয়াউর রহমান। আমিও স্বপ্ন দেখি যে, আমরা পারব। আমি আশাবাদী মানুষ। এই দেশটা আমাদের। আমাদের কেউ ভালো করে দিয়ে যাবে না।’
স্বাধীনতার মাধ্যমে জাতি হিসেবে স্বীকৃতি পেলেও প্রত্যাশিত উন্নয়ন এখনো অপূর্ণ রয়ে গেছে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৭ এপ্রিল) যুব নেতৃত্ব ও উন্নয়ন সংগঠন জেসিআই কার্নিভালে তিনি এ কথা বলেন।
দেশের অর্থনৈতিক সূচক নিয়েও হতাশা প্রকাশ করেন এলজিআরডি মন্ত্রী। তিনি বলেন, মাথাপিছু আয় ও জিডিপি এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। প্রায় ৪২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে এবং উল্লেখযোগ্য অংশ এখনো শিক্ষার অধিকার থেকে বঞ্চিত।
এসময় তরুণদের মধ্যে উল্লেখযোগ্য একটি অংশের স্বউদ্যোগে ব্যবসা ও কৃষিভিত্তিক খামার প্রতিষ্ঠাকে দেশের জন্য ইতিবাচক পরিবর্তন হিসেবে উল্লেখ করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘তরুণদের একটি বিরাট অংশ স্বউদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক হচ্ছে, কৃষি খামার দিচ্ছে। তা অবশ্যই ইতিবাচক। তরুণদের জন্য কাজ করছে জেসিআই, যা প্রশংসনীয়।’
তিনি আরও বলেন, ‘বড় কিছু করতে হলে স্বপ্ন দেখতে হয়, যে নতুন স্বপ্ন দেখেছিলেন জিয়াউর রহমান। আমিও স্বপ্ন দেখি যে, আমরা পারব। আমি আশাবাদী মানুষ। এই দেশটা আমাদের। আমাদের কেউ ভালো করে দিয়ে যাবে না।’
What's Your Reaction?