৫৯ ম্যাচেই ভাঙল বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড
৪৮ দলের বিশ্বকাপে গোলসংখ্যার নতুন রেকর্ড হবে—এমন প্রত্যাশা ছিল আগেই। তবে সেটি যে টুর্নামেন্টের এত শুরুর দিকেই হবে, তা হয়তো অনেকেই ভাবেননি। গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই ভেঙে গেছে এক আসরে সর্বোচ্চ গোলের আগের রেকর্ড। কাতারে ২০২২ বিশ্বকাপে ৬৪ ম্যাচে মোট ১৭২টি গোল হয়েছিল। আর আমেরিকায় চলমান ২০২৬ বিশ্বকাপে মাত্র ৫৯ ম্যাচেই গোলসংখ্যা পৌঁছে গেছে ১৭৭-এ। বাংলাদেশ সময় শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারায় তুরস্ক। ম্যাচের প্রথম গোলটিই বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়ে দেয়। এবারের বিশ্বকাপে মোট ম্যাচ হবে ১০৪টি। অর্থাৎ এখনও গ্রুপ পর্বের সব ম্যাচও শেষ হয়নি। আগের আসরে ৩২ দলের অংশগ্রহণে ম্যাচ ছিল ৬৪টি, আর এবার ৪৮ দলের টুর্নামেন্টে ম্যাচ বেড়ে হয়েছে ১০৪। এখন পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ ১০টি করে গোল করেছে জার্মানি ও নেদারল্যান্ডস। তিনটি করে ম্যাচ খেলেই এই কীর্তি গড়েছে দল দুটি। অন্যদিকে সবচেয়ে বেশি ১২ গোল হজম করেছে তিউনিসিয়া। ব্যক্তিগত পারফরম্যান্সে গোলদাতার তালিকায় শীর্ষে আছেন লিওনেল মেসি, তার গোল ৫টি। চারটি করে গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপে ও আর্লিং হল
৪৮ দলের বিশ্বকাপে গোলসংখ্যার নতুন রেকর্ড হবে—এমন প্রত্যাশা ছিল আগেই। তবে সেটি যে টুর্নামেন্টের এত শুরুর দিকেই হবে, তা হয়তো অনেকেই ভাবেননি। গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই ভেঙে গেছে এক আসরে সর্বোচ্চ গোলের আগের রেকর্ড।
কাতারে ২০২২ বিশ্বকাপে ৬৪ ম্যাচে মোট ১৭২টি গোল হয়েছিল। আর আমেরিকায় চলমান ২০২৬ বিশ্বকাপে মাত্র ৫৯ ম্যাচেই গোলসংখ্যা পৌঁছে গেছে ১৭৭-এ।
বাংলাদেশ সময় শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারায় তুরস্ক। ম্যাচের প্রথম গোলটিই বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়ে দেয়।
এবারের বিশ্বকাপে মোট ম্যাচ হবে ১০৪টি। অর্থাৎ এখনও গ্রুপ পর্বের সব ম্যাচও শেষ হয়নি। আগের আসরে ৩২ দলের অংশগ্রহণে ম্যাচ ছিল ৬৪টি, আর এবার ৪৮ দলের টুর্নামেন্টে ম্যাচ বেড়ে হয়েছে ১০৪।
এখন পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ ১০টি করে গোল করেছে জার্মানি ও নেদারল্যান্ডস। তিনটি করে ম্যাচ খেলেই এই কীর্তি গড়েছে দল দুটি। অন্যদিকে সবচেয়ে বেশি ১২ গোল হজম করেছে তিউনিসিয়া।
ব্যক্তিগত পারফরম্যান্সে গোলদাতার তালিকায় শীর্ষে আছেন লিওনেল মেসি, তার গোল ৫টি। চারটি করে গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপে ও আর্লিং হলান্ড।
এসকেডি/এএসএম
What's Your Reaction?