৫ আগস্টের ঘটনার পরও শিক্ষা হয়নি পুলিশের : শিশির মনির

শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেছেন, ৫ আগস্টের ঘটনার পরও পুলিশের শিক্ষা হয়নি। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ পর্যালোচনায় মনে হয়, পুলিশ এখনো আগ্রাসী পদ্ধতিই বেছে নিচ্ছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জের শাল্লা শাহিদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঐক্য ও সম্প্রীতির সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। উল্লেখ্য, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও জড়িতদের জাতিসংঘের অধীনে বিচারের দাবিতে দলের নেতাকর্মীরা কর্মসূচি পালন করছিলেন। পরে ওইদিন বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে ‘যমুনা’ অভিমুখে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশ বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে।  এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব

৫ আগস্টের ঘটনার পরও শিক্ষা হয়নি পুলিশের : শিশির মনির

শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেছেন, ৫ আগস্টের ঘটনার পরও পুলিশের শিক্ষা হয়নি। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ পর্যালোচনায় মনে হয়, পুলিশ এখনো আগ্রাসী পদ্ধতিই বেছে নিচ্ছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জের শাল্লা শাহিদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঐক্য ও সম্প্রীতির সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও জড়িতদের জাতিসংঘের অধীনে বিচারের দাবিতে দলের নেতাকর্মীরা কর্মসূচি পালন করছিলেন। পরে ওইদিন বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে ‘যমুনা’ অভিমুখে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশ বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। 

এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়। 

এদিকে শিশির মনির বলেন, এই সময়ে প্রধান উপদেষ্টার অফিস ঘেরাও করাকে আমি সঠিক মনে করি না। সামনে যেহেতু জাতীয় নির্বাচন ফলে এই ধরনের কর্মকাণ্ড নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করার রাস্তা ওপেন করে দেবে। তবে পুলিশ যেভাবে তাদের আক্রমণ করেছে সেটাও ঠিক হয়নি।

তিনি বলেন, ওই দিনের কর্মকাণ্ড দেখে মনে হয়েছে ৫ আগস্টের পরে বাংলাদেশের পুলিশের শিক্ষা হয়নি। তারা বুদ্ধি প্রয়োগ করে সেখানের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারতো, কিন্তু পুলিশ তার বিপরীত করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow