৫ আগস্টের পর সংখ্যালঘুদের নিরাপত্তায় পাহারাদারি করেছি : চরমোনাই পীর 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, চরমোনাই খবর নিয়ে দেখেন, সেখানের সংখ্যালঘুরা মায়ের কোলে আছেন। তিনি অভিযোগ করে বলেন, চব্বিশের অভ্যুত্থানের পর অনেকে বাজারঘাট ও অন্যান্য দখলদারির কাজে লিপ্ত ছিল, আমরা তখন সারাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তায় পাহারাদারি করেছি। হাতপাখা বিজয়ী হলে আপনারা সর্বোচ্চ নিরাপত্তা ও অধিকার ভোগ করতে পারবেন। সুতরাং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হাতপাখাকে বিজয়ী করুন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বরগুনার আমতলী পৌর মুক্ত মঞ্চে বরগুনা-১ আসনের হাতপাখার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চরমোনাই পীর বলেন, অনেকে আপনাদেরকে সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছে, অনেকে সবুজ বাংলার স্বপ্ন এবং ডিজিটাল বাংলার স্বপ্ন দেখিয়েছে। আমরা তা না বলতে পারলেও দেশের আঠারো কোটি মানুষের মুখে হাসি ফোটাতে পারব ইনশাআল্লাহ। আপনারা হাতপাখায় আস্থা রাখুন। তিনি আরও বলেন, বরগুনা জেলায় ২টা আসন আছে। এর মধ্যে বরগুনা-১ জয়ের ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী;বাকি আল্লাহর ইচ্ছা। এখানে অন্যান্য প্রার্থীদের লোকজন গোপনে এসে আমার সাথে দেখা করে বলেছ

৫ আগস্টের পর সংখ্যালঘুদের নিরাপত্তায় পাহারাদারি করেছি : চরমোনাই পীর 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, চরমোনাই খবর নিয়ে দেখেন, সেখানের সংখ্যালঘুরা মায়ের কোলে আছেন।

তিনি অভিযোগ করে বলেন, চব্বিশের অভ্যুত্থানের পর অনেকে বাজারঘাট ও অন্যান্য দখলদারির কাজে লিপ্ত ছিল, আমরা তখন সারাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তায় পাহারাদারি করেছি। হাতপাখা বিজয়ী হলে আপনারা সর্বোচ্চ নিরাপত্তা ও অধিকার ভোগ করতে পারবেন। সুতরাং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হাতপাখাকে বিজয়ী করুন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বরগুনার আমতলী পৌর মুক্ত মঞ্চে বরগুনা-১ আসনের হাতপাখার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চরমোনাই পীর বলেন, অনেকে আপনাদেরকে সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছে, অনেকে সবুজ বাংলার স্বপ্ন এবং ডিজিটাল বাংলার স্বপ্ন দেখিয়েছে। আমরা তা না বলতে পারলেও দেশের আঠারো কোটি মানুষের মুখে হাসি ফোটাতে পারব ইনশাআল্লাহ। আপনারা হাতপাখায় আস্থা রাখুন।

তিনি আরও বলেন, বরগুনা জেলায় ২টা আসন আছে। এর মধ্যে বরগুনা-১ জয়ের ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী;বাকি আল্লাহর ইচ্ছা। এখানে অন্যান্য প্রার্থীদের লোকজন গোপনে এসে আমার সাথে দেখা করে বলেছে যে, এখানে হাতপাখা বিজয়ী হবে। সাংবাদিক ও বিভিন্ন পেশার লোকেরাও আমার সাথে দেখা করে বলেছে যে, এখানে হাতপাখা বিজয়ী হবে ইনশাআল্লাহ।

হাতপাখার কর্মীদের উদ্দেশে মুফতি রেজাউল কলীম বলেন, আপনারা যেভাবে নিজেদের সময় ও শ্রম ব্যয় করে মাঠে নেমেছেন, আল্লাহ আপনাদের বিজয় দান করবেন ইনশাআল্লাহ।

অন্যান্য প্রার্থীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করবেন না। সন্ত্রাসী পথে হাঁটবেন না। আমাদের কর্মীদের সভ্য, শান্ত দেখে ভুল করবেন না, এরা ফুঁসে উঠলে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবেন। আমাদের কাজে ডিস্টার্ব করবেন না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow