৫ ঘণ্টা ধরে আটকা চট্টগ্রামগামী ট্রেন

ইঞ্জিন বিকল হয়ে লাউয়াছড়া বনে ৫ ঘণ্টা ধরে আটকা পড়ে আছে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেন। এতে ট্রেন যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে লাউয়াছড়া বনের মাগুরছড়া অতিক্রমকালে এ ঘটনা ঘটে।  জানা যায়, সকাল ১০টা ২০ মিনিটে সিলেট থেকে ছেড়ে আসে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন। পরে দুপুর ১২টা ৪৫ মিনিটে কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশন অতিক্রম করে। এর ১৫ মিনিট পরই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ট্রেনটি বিকল হয়ে পড়ে। কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার এস এম গৌর প্রসাদ জানান, ট্রেন আটকা পড়ার খবর পেয়ে আখাউড়া জংশন থেকে রিলিফ ইঞ্জিন ট্রেন উদ্ধারে আসছে।

৫ ঘণ্টা ধরে আটকা চট্টগ্রামগামী ট্রেন

ইঞ্জিন বিকল হয়ে লাউয়াছড়া বনে ৫ ঘণ্টা ধরে আটকা পড়ে আছে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেন। এতে ট্রেন যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে লাউয়াছড়া বনের মাগুরছড়া অতিক্রমকালে এ ঘটনা ঘটে। 

জানা যায়, সকাল ১০টা ২০ মিনিটে সিলেট থেকে ছেড়ে আসে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন। পরে দুপুর ১২টা ৪৫ মিনিটে কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশন অতিক্রম করে। এর ১৫ মিনিট পরই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ট্রেনটি বিকল হয়ে পড়ে।

কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার এস এম গৌর প্রসাদ জানান, ট্রেন আটকা পড়ার খবর পেয়ে আখাউড়া জংশন থেকে রিলিফ ইঞ্জিন ট্রেন উদ্ধারে আসছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow