৬৩ কেন্দ্রের ফল প্রকাশ, ৭৪৩৯ ভোটে এগিয়ে জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনের (মিরপুর, ডিএনসিসি ওয়ার্ড ৪, ১৩, ১৪, ক্যান্টনমেন্ট, ডিএনসিসি ওয়ার্ড ১৬) ৬৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ৩৭ হাজার ৭৭৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন ৩০ হাজার ৩২৮ ভোট। ফলে ৭ হাজার ৪৩৯ ভোটে এগিয়ে জামায়াতের আমির। এই আসনে মোট কেন্দ্র ১২৭টি এবং মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৮১৮ জন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার সময় ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী এই তথ্য জানান। ঢাকা-১৫ আসনে কে জয়ী হয়েছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট গণনা চলছে। ১২৭টি কেন্দ্রের মধ্যে মাত্র ৬৩ কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে, পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের চারজন ভোটার রয়েছে। এ আসনে মোট কেন্দ্র ১২৭। এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটযুদ্ধ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। এমওএস/এএমএ

৬৩ কেন্দ্রের ফল প্রকাশ, ৭৪৩৯ ভোটে এগিয়ে জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনের (মিরপুর, ডিএনসিসি ওয়ার্ড ৪, ১৩, ১৪, ক্যান্টনমেন্ট, ডিএনসিসি ওয়ার্ড ১৬) ৬৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ৩৭ হাজার ৭৭৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন ৩০ হাজার ৩২৮ ভোট। ফলে ৭ হাজার ৪৩৯ ভোটে এগিয়ে জামায়াতের আমির। এই আসনে মোট কেন্দ্র ১২৭টি এবং মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৮১৮ জন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার সময় ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী এই তথ্য জানান। ঢাকা-১৫ আসনে কে জয়ী হয়েছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট গণনা চলছে। ১২৭টি কেন্দ্রের মধ্যে মাত্র ৬৩ কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে।

এর মধ্যে, পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের চারজন ভোটার রয়েছে। এ আসনে মোট কেন্দ্র ১২৭। এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটযুদ্ধ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল সাড়ে ৪টায়।

এমওএস/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow