৬৮ বছর আগের সুইডেন বিশ্বকাপের স্মৃতি ফিরলো যুক্তরাষ্ট্রে

ফিফা বিশ্বকাপের প্রথম সপ্তাহের শেষদিকে এসে একদিনে চারটি ম্যাচই হয়েছে। পঞ্চম দিনে মাঠে নামা ৮ দলের কোনোটিই পায়নি জয়ের দেখা। সবগুলো ম্যাচ শেষ হয়েছে সমতায়। সবশেষ এমন ঘটনা ঘটেছিল ৬৮ বছর আগে সুইডেনে হওয়া ১৯৫৮ বিশ্বকাপে। গতকাল সোমবার (১৫ জুন) রাতে বিশ্বকাপে অভিষিক্ত কেপ ভার্দের বিপক্ষে মাঠে নেমে কোনো গোলই করতে পারেনি স্পেন। কেপ ভার্দের গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্সে শিরোপাপ্রত্যাশী স্পেন মাঠ ছাড়ে গোলশূন্য সমতায়। একইভাবে ড্র হয়েছে বেলজিয়াম-মিশর ম্যাচটিও। এগিয়ে থাকার পরও আত্মঘাতী গোলে কপাল পোড়ে মিশরের। ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে বিস্ময়ের জন্ম দেওয়া সৌদি আরব এবার নিজেদের প্রথম ম্যাচে মাঠ ছেড়েছে ড্র নিয়ে। যদিও প্রথমার্ধে তারাই ১-০ গোলে এগিয়ে ছিল। পরে দ্বিতীয়ার্ধের শেষদিকে উরুগুয়ে সমতা ফেরায় ম্যাচে। শেষ পর্যন্ত ১–১ সমতায় শেষ হয় ৯ মিনিটের খেকা। সবশেষ সবার নজরে ছিলো যুদ্ধবিধ্বস্ত ইরান ও ১৬ বছর পর বিশ্বকাপে ফেরা নিউজিল্যান্ডের ম্যাচে। সেই ম্যাচটিও শেষ হয়েছে ২-২ গোলে ড্র হয়ে। তবে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছে দুই দল। ইরানকে ফেবারিট ভাবা হলেও নিউজিল্যান্ড মো

৬৮ বছর আগের সুইডেন বিশ্বকাপের স্মৃতি ফিরলো যুক্তরাষ্ট্রে

ফিফা বিশ্বকাপের প্রথম সপ্তাহের শেষদিকে এসে একদিনে চারটি ম্যাচই হয়েছে। পঞ্চম দিনে মাঠে নামা ৮ দলের কোনোটিই পায়নি জয়ের দেখা। সবগুলো ম্যাচ শেষ হয়েছে সমতায়।

সবশেষ এমন ঘটনা ঘটেছিল ৬৮ বছর আগে সুইডেনে হওয়া ১৯৫৮ বিশ্বকাপে।

গতকাল সোমবার (১৫ জুন) রাতে বিশ্বকাপে অভিষিক্ত কেপ ভার্দের বিপক্ষে মাঠে নেমে কোনো গোলই করতে পারেনি স্পেন। কেপ ভার্দের গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্সে শিরোপাপ্রত্যাশী স্পেন মাঠ ছাড়ে গোলশূন্য সমতায়।

একইভাবে ড্র হয়েছে বেলজিয়াম-মিশর ম্যাচটিও। এগিয়ে থাকার পরও আত্মঘাতী গোলে কপাল পোড়ে মিশরের। ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি।

২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে বিস্ময়ের জন্ম দেওয়া সৌদি আরব এবার নিজেদের প্রথম ম্যাচে মাঠ ছেড়েছে ড্র নিয়ে। যদিও প্রথমার্ধে তারাই ১-০ গোলে এগিয়ে ছিল। পরে দ্বিতীয়ার্ধের শেষদিকে উরুগুয়ে সমতা ফেরায় ম্যাচে। শেষ পর্যন্ত ১–১ সমতায় শেষ হয় ৯ মিনিটের খেকা।

সবশেষ সবার নজরে ছিলো যুদ্ধবিধ্বস্ত ইরান ও ১৬ বছর পর বিশ্বকাপে ফেরা নিউজিল্যান্ডের ম্যাচে। সেই ম্যাচটিও শেষ হয়েছে ২-২ গোলে ড্র হয়ে। তবে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছে দুই দল। ইরানকে ফেবারিট ভাবা হলেও নিউজিল্যান্ড মোটেও ছেড়ে কথা বলেনি।

সুইডেনে মাটিতে হওয়া ১৯৫৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে গোলশূন্য ড্র করেছিল সুইডেন-ওয়েলস , যুগোস্লোভিয়া ও প্যারাগুয়ের ফলাফল ছিল ৩-৩, সমান দুটি করে গোল করায় সমতায় শেষ হয় ইংল্যান্ড-অস্ট্রিয়া ম্যাচও, একই গোল ও ফলাফল ছিলো নর্দান আয়ারল্যান্ড-জার্মানি ম্যাচেও।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow