৬ জুলাই থেকে এনসিপির ‘জুলাই পদযাত্রা’

জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক মাসকে যথাযথ মর্যাদায় স্মরণ এবং এর আকাঙ্ক্ষা নতুন প্রজন্মসহ দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচির অংশ হিসেবে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশজুড়ে ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় ‘জুলাই পদযাত্রা ২০২৬’ আয়োজন করবে দলটি। আগামী ৬ জুলাই থেকে এ কর্মসূচি শুরু হবে। শনিবার (৪ জুলাই) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির নেতারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৬ জুলাই থেকে একযোগে উত্তর ও দক্ষিণাঞ্চলে ‘জুলাই পদযাত্রা ২০২৬’-এ অংশ নেবেন এনসিপির শীর্ষ নেতারা। উত্তরাঞ্চলের পদযাত্রায় নেতৃত্ব দেবেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আর দক্ষিণাঞ্চলের পদযাত্রায় নেতৃত্ব দেবেন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি এবং দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এনসিপি বিশ্বাস করে, জুলাই শুধু একটি মাস নয়, বরং এটি আত্মত্যাগ, গণআকাঙ্ক্ষা, গণতন্ত্র, ন্যা

৬ জুলাই থেকে এনসিপির ‘জুলাই পদযাত্রা’

জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক মাসকে যথাযথ মর্যাদায় স্মরণ এবং এর আকাঙ্ক্ষা নতুন প্রজন্মসহ দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

কর্মসূচির অংশ হিসেবে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশজুড়ে ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় ‘জুলাই পদযাত্রা ২০২৬’ আয়োজন করবে দলটি। আগামী ৬ জুলাই থেকে এ কর্মসূচি শুরু হবে।

শনিবার (৪ জুলাই) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির নেতারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৬ জুলাই থেকে একযোগে উত্তর ও দক্ষিণাঞ্চলে ‘জুলাই পদযাত্রা ২০২৬’-এ অংশ নেবেন এনসিপির শীর্ষ নেতারা। উত্তরাঞ্চলের পদযাত্রায় নেতৃত্ব দেবেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আর দক্ষিণাঞ্চলের পদযাত্রায় নেতৃত্ব দেবেন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি এবং দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এনসিপি বিশ্বাস করে, জুলাই শুধু একটি মাস নয়, বরং এটি আত্মত্যাগ, গণআকাঙ্ক্ষা, গণতন্ত্র, ন্যায়বিচার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতীক। তাই মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে জুলাইয়ের আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, শহীদদের অবদান স্মরণ করা এবং দেশ গঠনের অঙ্গীকার আরও সুদৃঢ় করাই হবে এই আয়োজনের মূল লক্ষ্য।

দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির অংশ হিসেবে জুলাই পদযাত্রা ২০২৬ এ দেশের সর্বস্তরের নাগরিক, তরুণ সমাজ, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী, শিক্ষার্থীসহ সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে এনসিপি।

এনএস/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow