৬ শিশুর মৃত্যু: প্রতিবেদন জমা, ৪ জুন ব্রিফ করবেন স্বাস্থ্যমন্ত্রী
রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় শিশুর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে জমা দিয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (৪ জুল) বিকেল ৪টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফ করবেন স্বাস্থ্যমন্ত্রী। ব্রিফে তদন্তের বিস্তারিত তথ্য ও সরকারের সিদ্ধান্ত তুলে ধরবেন তিনি। বুধবার (৩ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে প্রতিবেদনটি হস্তান্তর করেন তদন্ত কমিটির সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা (পিআরও) মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত কমিটি প্রতিবেদন জমা দিলেও স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত অন্য তদন্ত কমিটি আগামীকাল (বৃহস্পতিবার) চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। তিনি বলেন, দুটি তদন্ত কমিটির প্রতিবেদন ও পরবর্তী পদক্ষেপ নিয়ে ৪ জুন (বৃহস্পতিবার) বিকেল ৪টায় স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমের মুখোমুখি হবেন। তিনি মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফিংয়ের মাধ্যমে তদন্তের বিস্তারিত তথ্য ও সরকারের সিদ্ধান্ত তুলে ধরবেন। সম্প্রতি আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর আকস্মিক মৃত্যুর ঘটন
রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় শিশুর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে জমা দিয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (৪ জুল) বিকেল ৪টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফ করবেন স্বাস্থ্যমন্ত্রী। ব্রিফে তদন্তের বিস্তারিত তথ্য ও সরকারের সিদ্ধান্ত তুলে ধরবেন তিনি।
বুধবার (৩ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে প্রতিবেদনটি হস্তান্তর করেন তদন্ত কমিটির সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা (পিআরও) মাহমুদুল হাসান।
মাহমুদুল হাসান বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত কমিটি প্রতিবেদন জমা দিলেও স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত অন্য তদন্ত কমিটি আগামীকাল (বৃহস্পতিবার) চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে।
তিনি বলেন, দুটি তদন্ত কমিটির প্রতিবেদন ও পরবর্তী পদক্ষেপ নিয়ে ৪ জুন (বৃহস্পতিবার) বিকেল ৪টায় স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমের মুখোমুখি হবেন। তিনি মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফিংয়ের মাধ্যমে তদন্তের বিস্তারিত তথ্য ও সরকারের সিদ্ধান্ত তুলে ধরবেন।
সম্প্রতি আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনাটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের চিহ্নিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছিল।
এসইউজে/এমএএইচ/
What's Your Reaction?