৭৬ কেন্দ্রে এগিয়ে বিএনপি সমর্থিত প্রার্থী উবায়দুল্লাহ ফারুক 

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের ৭৬টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে ১৮০০০ ভোটে এগিয়ে রয়েছেন বিএনপি সমর্থিত ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক কাসেমি। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৫৮টি। এর মধ্যে ৭৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি সমর্থি প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ২৪৫ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি আবুল হাসান দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৫২৪ ভোট। এতে বিএনপি জোটের খেজুরগাছ প্রতীকের প্রার্থী ১৭৬৮১ ভোটে এগিয়ে রয়েছেন।

৭৬ কেন্দ্রে এগিয়ে বিএনপি সমর্থিত প্রার্থী উবায়দুল্লাহ ফারুক 

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের ৭৬টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে ১৮০০০ ভোটে এগিয়ে রয়েছেন বিএনপি সমর্থিত ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক কাসেমি।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৫৮টি। এর মধ্যে ৭৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি সমর্থি প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ২৪৫ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি আবুল হাসান দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৫২৪ ভোট।

এতে বিএনপি জোটের খেজুরগাছ প্রতীকের প্রার্থী ১৭৬৮১ ভোটে এগিয়ে রয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow