৭৯তম কান উৎসবে ইতিহাস গড়ল নেপালি সিনেমা

৭৯তম কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে ইতিহাস গড়েছে নেপালের সিনেমা ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। পরিচালক অবিনাশ বিক্রম শাহের প্রথম ফিচার ফিল্মটি জিতে নিয়েছে এ বিভাগের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা ‘জুরি প্রাইজ’। শুক্রবার কানের দেবুসি থিয়েটারে পুরস্কার ঘোষণা করে ফরাসি অভিনেত্রী লায়লা বেখতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের জুরি বোর্ড। এটি নেপালের প্রথম কোনো ফিচার ফিল্ম, যা কান উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে পুরস্কার জিতল। এর আগে ২০২২ সালে অবিনাশ বিক্রম শাহের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লোরি’ কান উৎসবে বিশেষ সম্মাননা পেয়েছিল। নেপালের তরাই অঞ্চলের বনাঞ্চলঘেরা এক গ্রামকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। গল্পে দেখা যায়, সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন এক ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের নেত্রী পিরাতি ভালোবাসার মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করতে চায়। কিন্তু সম্প্রদায়ের এক সদস্য নিখোঁজ হওয়ার পর ভালোবাসা ও দায়িত্বের কঠিন দ্বন্দ্বে পড়ে সে। পুরস্কার গ্রহণের সময় আবেগঘন বক্তব্যে অবিনাশ বিক্রম শাহ বলেন, ‘দীর্ঘদিন ধরে এই প্রান্তিক মানুষদের জীবন অদৃশ্য ছিল। এই পুরস্কারের মাধ্যমে তাদের গল্প বিশ্বমঞ্চে পৌ

৭৯তম কান উৎসবে ইতিহাস গড়ল নেপালি সিনেমা

৭৯তম কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে ইতিহাস গড়েছে নেপালের সিনেমা ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। পরিচালক অবিনাশ বিক্রম শাহের প্রথম ফিচার ফিল্মটি জিতে নিয়েছে এ বিভাগের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা ‘জুরি প্রাইজ’।

শুক্রবার কানের দেবুসি থিয়েটারে পুরস্কার ঘোষণা করে ফরাসি অভিনেত্রী লায়লা বেখতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের জুরি বোর্ড।

এটি নেপালের প্রথম কোনো ফিচার ফিল্ম, যা কান উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে পুরস্কার জিতল। এর আগে ২০২২ সালে অবিনাশ বিক্রম শাহের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লোরি’ কান উৎসবে বিশেষ সম্মাননা পেয়েছিল।

নেপালের তরাই অঞ্চলের বনাঞ্চলঘেরা এক গ্রামকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। গল্পে দেখা যায়, সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন এক ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের নেত্রী পিরাতি ভালোবাসার মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করতে চায়। কিন্তু সম্প্রদায়ের এক সদস্য নিখোঁজ হওয়ার পর ভালোবাসা ও দায়িত্বের কঠিন দ্বন্দ্বে পড়ে সে।

পুরস্কার গ্রহণের সময় আবেগঘন বক্তব্যে অবিনাশ বিক্রম শাহ বলেন, ‘দীর্ঘদিন ধরে এই প্রান্তিক মানুষদের জীবন অদৃশ্য ছিল। এই পুরস্কারের মাধ্যমে তাদের গল্প বিশ্বমঞ্চে পৌঁছেছে।’

এবার আঁ সার্তে রিগা বিভাগের সর্বোচ্চ পুরস্কার জিতেছে অস্ট্রিয়ান নির্মাতা স্যান্ড্রা ওলনারের সিনেমা ‘এভরিটাইম’।

আঁ সার্তে রিগা বিভাগের বিজয়ীরা:
সেরা সিনেমা: ‘এভরিটাইম’
জুরি প্রাইজ: ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’
স্পেশাল জুরি প্রাইজ: আয়রন বয়
সেরা অভিনেতা: ব্র্যাডলি ফিওমোনা ডেম্বেয়াসেট
সেরা অভিনেত্রী: মেরিনা ডি তাভিরা, ড্যানিয়েলা মারিন নাভারো ও মারিয়াঞ্জেল ভিলেগাস

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow