৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, অভিযুক্তকে গণপিটুনি

নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যা করেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহ। এ ঘটনায় অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চীভদ্রা গ্রামে এ ঘটনা ঘটে।  সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ৭ মাসের অন্তঃসত্ত্বা বুলবুলি খাতুন ও তার স্বামী আব্দুল্লাহর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে বিকেলে তাদের ৪ বছর বয়সী মেয়ের সামনে তাদের ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।  তিনি আরও বলেন, বুলবুলি খাতুন ও তার মেয়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন। রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাদের হেফাজতে নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী আব্দুল্লাহকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হ

৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, অভিযুক্তকে গণপিটুনি

নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যা করেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহ। এ ঘটনায় অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চীভদ্রা গ্রামে এ ঘটনা ঘটে। 

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ৭ মাসের অন্তঃসত্ত্বা বুলবুলি খাতুন ও তার স্বামী আব্দুল্লাহর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে বিকেলে তাদের ৪ বছর বয়সী মেয়ের সামনে তাদের ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। 

তিনি আরও বলেন, বুলবুলি খাতুন ও তার মেয়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।

রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাদের হেফাজতে নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী আব্দুল্লাহকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হত্যার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow