‘৯০ মিনিট খেলার মতো সামর্থ্য নেই লিভারপুল ফুটবলারদের’

প্রাক-মৌসুমে যেন একই চিত্রের পুনরাবৃত্তি লিভারপুলের। দুই গোলের লিড নিয়েও ম্যাচ ধরে রাখতে পারছে না দলটি। মোনাকোর বিপক্ষে ৩-২ গোলে হারের পর কোচ আন্দোনি ইরাওলা স্বীকার করেছেন, বর্তমানে ৯০ মিনিটজুড়ে প্রয়োজনীয় তীব্রতা ধরে রাখার মতো শারীরিক সক্ষমতা এখনো তৈরি হয়নি লিভারপুলের খেলোয়াড়দের। এনফিল্ডে ম্যাচের শুরুটা অবশ্য দুর্দান্ত করেছিল লিভারপুল। প্রথমার্ধে আলেকজান্ডার ইসাক ও ফ্লোরিয়ান ভির্টজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে পুরোপুরি বদলে যায় ম্যাচের চিত্র। ঘুরে দাঁড়িয়ে মোনাকো শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। শেষদিকে প্যারিস ব্রুনারের হেডে আসে জয়সূচক গোল। এটি চলতি গ্রীষ্মের প্রাক-মৌসুমে টানা দ্বিতীয় ম্যাচ, যেখানে দুই গোলের ব্যবধান নষ্ট করে হেরেছে লিভারপুল। ম্যাচ শেষে ক্লাব মিডিয়াকে ইরাওলা বলেন, প্রথম ৩০ মিনিটে দল অসাধারণ খেললেও পুরো ম্যাচে সেই মান ধরে রাখার মতো প্রস্তুতি এখনো হয়নি। লিভারপুল কোচ বলেন, ‘প্রথমার্ধে, বিশেষ করে প্রথম ৩০ মিনিটে, আমরা খুব ভালো খেলেছি। কিন্তু এই মুহূর্তে এভাবে খেলার জন্য প্রয়োজনীয় মাত্রা ধরে রাখার মতো সামর্থ্য সম্ভবত আমাদের নেই। দ্বিতীয়ার্ধে

‘৯০ মিনিট খেলার মতো সামর্থ্য নেই লিভারপুল ফুটবলারদের’

প্রাক-মৌসুমে যেন একই চিত্রের পুনরাবৃত্তি লিভারপুলের। দুই গোলের লিড নিয়েও ম্যাচ ধরে রাখতে পারছে না দলটি। মোনাকোর বিপক্ষে ৩-২ গোলে হারের পর কোচ আন্দোনি ইরাওলা স্বীকার করেছেন, বর্তমানে ৯০ মিনিটজুড়ে প্রয়োজনীয় তীব্রতা ধরে রাখার মতো শারীরিক সক্ষমতা এখনো তৈরি হয়নি লিভারপুলের খেলোয়াড়দের।

এনফিল্ডে ম্যাচের শুরুটা অবশ্য দুর্দান্ত করেছিল লিভারপুল। প্রথমার্ধে আলেকজান্ডার ইসাক ও ফ্লোরিয়ান ভির্টজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে পুরোপুরি বদলে যায় ম্যাচের চিত্র। ঘুরে দাঁড়িয়ে মোনাকো শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। শেষদিকে প্যারিস ব্রুনারের হেডে আসে জয়সূচক গোল।

এটি চলতি গ্রীষ্মের প্রাক-মৌসুমে টানা দ্বিতীয় ম্যাচ, যেখানে দুই গোলের ব্যবধান নষ্ট করে হেরেছে লিভারপুল। ম্যাচ শেষে ক্লাব মিডিয়াকে ইরাওলা বলেন, প্রথম ৩০ মিনিটে দল অসাধারণ খেললেও পুরো ম্যাচে সেই মান ধরে রাখার মতো প্রস্তুতি এখনো হয়নি।

লিভারপুল কোচ বলেন, ‘প্রথমার্ধে, বিশেষ করে প্রথম ৩০ মিনিটে, আমরা খুব ভালো খেলেছি। কিন্তু এই মুহূর্তে এভাবে খেলার জন্য প্রয়োজনীয় মাত্রা ধরে রাখার মতো সামর্থ্য সম্ভবত আমাদের নেই। দ্বিতীয়ার্ধে তারা অনেক ভালো খেলেছে এবং ম্যাচ ঘুরিয়ে নেওয়ার যোগ্যতা দেখিয়েছে।’

ইরাওলার মতে, প্রাক-মৌসুমে দলে ফেরা অভিজ্ঞ খেলোয়াড়দের অনেকেই এখনো পুরোপুরি ম্যাচ ফিট নন। কেউ কেউ প্রথমবারের মতো মাঠে নেমেছেন, আবার কারও এটি ছিল দ্বিতীয় ম্যাচ। শুরুতে তাদের মধ্যে যথেষ্ট শক্তি থাকলেও ম্যাচ যত গড়িয়েছে, ক্লান্তি স্পষ্ট হয়েছে।

‘সমস্যা হলো, এখন সম্ভবত তাদের ৯০ মিনিট খেলার মতো শক্তি নেই। তারা ক্লান্ত হয়ে পড়তে শুরু করে। তাদের সঙ্গে আরও অনুশীলন করতে হবে, আর এর জন্য সময় লাগবে,’ বলেন লিভারপুল কোচ।

প্রাক-মৌসুমে চোটও লিভারপুলের প্রস্তুতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে রক্ষণভাগে চোটের ধাক্কা সামলাতে হচ্ছে দলটিকে। জো গোমেজ, জিওভানি লিওনি ও নতুন সাইনিং জেরেমি জাকেত চোটে রয়েছেন। মোনাকোর বিপক্ষে কার্টিস জোন্সও খেলতে পারেননি। ইরাওলা জানিয়েছেন, জোন্সের নিতম্বে সমস্যা রয়েছে।

তবে রক্ষণভাগের এই সংকট কিছুটা কাটানোর পথে লিভারপুল। সূত্রের বরাতে জানা গেছে, বার্সেলোনার ডিফেন্ডার ও অধিনায়ক রোনাল্ড আরাউহোকে ধারে দলে ভেড়াতে যাচ্ছে লিভারপুল। চুক্তিতে প্রায় ৫৫ মিলিয়ন ইউরোতে (৪৭ মিলিয়ন পাউন্ড/৬৪ মিলিয়ন ডলার) তাকে স্থায়ীভাবে কেনার সুযোগও থাকবে।

সেন্টার-ব্যাক হিসেবে মূলত খেললেও প্রয়োজনে রাইট-ব্যাক হিসেবেও খেলতে পারেন আরাউহো। ফলে রক্ষণে তার অন্তর্ভুক্তি ইরাওলার জন্য গুরুত্বপূর্ণ শক্তি হতে পারে।

আরআই/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow