৯২ শতাংশ পোশাক কারখানা ঈদ বোনাস পরিশোধ করেছে: বিজিএমইএ
আসন্ন ঈদুল আজহা সামনে রেখে দেশের অধিকাংশ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও উৎসব বোনাস পরিশোধ করা হয়েছে। রোববার (২৪ মে) এই তথ্য জানায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বিজিএমইএ’র তথ্য অনুযায়ী, শিল্পাঞ্চলভিত্তিক তথ্যে দেখা গেছে, ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের মোট ২ হাজার ১৩৪টি চালু কারখানার মধ্যে ১ হাজার ৯৬৫টি কারখানা শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করেছে, যা মোট কারখানার ৯২ দশমিক ৮ শতাংশ। তথ্যমতে, এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে ২ হাজার ১১১টি কারখানা বা ৯৮ দশমিক ৯১ শতাংশ। এর মধ্যে ঢাকা অঞ্চলে ১ হাজার ৭৭৯টি এবং চট্টগ্রাম অঞ্চলে ৩৩২টি কারখানা এপ্রিলের বেতন পরিশোধ করেছে। এখনো ২৩টি কারখানায় এপ্রিলের বেতন বকেয়া রয়েছে। অন্যদিকে, মার্চ মাসের বেতন প্রায় শতভাগ কারখানায় পরিশোধ করা হয়েছে। ঢাকা অঞ্চলের ১ হাজার ৭৯৪টি কারখানার মধ্যে ১ হাজার ৭৯৩টি এবং চট্টগ্রাম অঞ্চলের সব ৩৪০টি কারখানাই মার্চের বেতন পরিশোধ করেছে। ঈদ বোনাস পরিশোধের ক্ষেত্রে ঢাকা অঞ্চলে ১ হাজার ৬৯৮টি কারখানা ও চট্টগ্রাম অঞ্চলে ২৬৭টি কারখানা শ্রমিকদের বোনাস দিয়েছে। এখনো ১৬৯টি কারখানায় বোনাস পরিশ
আসন্ন ঈদুল আজহা সামনে রেখে দেশের অধিকাংশ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও উৎসব বোনাস পরিশোধ করা হয়েছে। রোববার (২৪ মে) এই তথ্য জানায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বিজিএমইএ’র তথ্য অনুযায়ী, শিল্পাঞ্চলভিত্তিক তথ্যে দেখা গেছে, ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের মোট ২ হাজার ১৩৪টি চালু কারখানার মধ্যে ১ হাজার ৯৬৫টি কারখানা শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করেছে, যা মোট কারখানার ৯২ দশমিক ৮ শতাংশ।
তথ্যমতে, এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে ২ হাজার ১১১টি কারখানা বা ৯৮ দশমিক ৯১ শতাংশ। এর মধ্যে ঢাকা অঞ্চলে ১ হাজার ৭৭৯টি এবং চট্টগ্রাম অঞ্চলে ৩৩২টি কারখানা এপ্রিলের বেতন পরিশোধ করেছে। এখনো ২৩টি কারখানায় এপ্রিলের বেতন বকেয়া রয়েছে।
অন্যদিকে, মার্চ মাসের বেতন প্রায় শতভাগ কারখানায় পরিশোধ করা হয়েছে। ঢাকা অঞ্চলের ১ হাজার ৭৯৪টি কারখানার মধ্যে ১ হাজার ৭৯৩টি এবং চট্টগ্রাম অঞ্চলের সব ৩৪০টি কারখানাই মার্চের বেতন পরিশোধ করেছে।
ঈদ বোনাস পরিশোধের ক্ষেত্রে ঢাকা অঞ্চলে ১ হাজার ৬৯৮টি কারখানা ও চট্টগ্রাম অঞ্চলে ২৬৭টি কারখানা শ্রমিকদের বোনাস দিয়েছে। এখনো ১৬৯টি কারখানায় বোনাস পরিশোধ হয়নি, যার মধ্যে ঢাকায় ৯৬টি ও চট্টগ্রামে ৭৩টি কারখানা রয়েছে।
এদিকে, মে মাসের আংশিক বেতন পরিশোধ করেছে ৫৩২টি কারখানা, যা মোট কারখানার ২৪ দশমিক ৯৩ শতাংশ। এর মধ্যে ঢাকা অঞ্চলে ৪৮৭টি এবং চট্টগ্রাম অঞ্চলে ৪৫টি কারখানা রয়েছে।
শিল্পসংশ্লিষ্টরা বলছেন, ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধে অধিকাংশ কারখানা এরই মধ্যে ইতিবাচক অগ্রগতি দেখিয়েছে। তবে যেসব কারখানায় এখনো বেতন ও বোনাস বকেয়া রয়েছে, সেগুলো দ্রুত পরিশোধ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদারকি অব্যাহত রেখেছে।
আইএইচও/এসএএইচ
What's Your Reaction?