৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ম্যাচজুড়ে পানামার আধিপত্য থাকলেও শেষ পর্যন্ত জয় গেছে ঘানার ঝুলিতে। নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ক্যালেব ইরেনকির করা একমাত্র গোলে নাটকীয় ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আফ্রিকার প্রতিনিধিরা। বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই বল দখল ও আক্রমণের দিক থেকে এগিয়ে ছিল পানামা। মধ্য আমেরিকার দলটি বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। অন্যদিকে, অপেক্ষাকৃত কম সুযোগ পেলেও ঘানা ছিল বেশি কার্যকর ও পরিকল্পিত। অভিজ্ঞ কোচ কার্লোস কুইরোজের কৌশলে পাল্টা আক্রমণনির্ভর ফুটবল খেলতে থাকে ব্ল্যাক স্টাররা। ম্যাচের বেশিরভাগ সময় দুই দলের ফিনিশিং ব্যর্থতায় গোলশূন্য সমতা বজায় থাকে। ফলে ম্যাচটি ড্রয়ের দিকেই এগোচ্ছিল। যদিও যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বদলে যায় দৃশ্যপট। ডান প্রান্ত দিয়ে দ্রুতগতিতে পানামার ডি-বক্সে ঢুকে পড়েন ব্র্যান্ডন থমাস-আসান্তে। সেখান থেকে নিখুঁত পাস বাড়িয়ে দেন সতীর্থ ক্যালেব ইরেনকির উদ্দেশে। সুযোগ হাতছাড়া না করে আলতো ট্যাপ-ইনে বল জালে পাঠিয়ে ঘানাকে মূল্যবান জয় এনে দেন ইরেনকি। এই জয়ে গ্রুপের পয়েন্ট তালিকায় ইংল্যান

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ম্যাচজুড়ে পানামার আধিপত্য থাকলেও শেষ পর্যন্ত জয় গেছে ঘানার ঝুলিতে। নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ক্যালেব ইরেনকির করা একমাত্র গোলে নাটকীয় ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আফ্রিকার প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই বল দখল ও আক্রমণের দিক থেকে এগিয়ে ছিল পানামা। মধ্য আমেরিকার দলটি বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। অন্যদিকে, অপেক্ষাকৃত কম সুযোগ পেলেও ঘানা ছিল বেশি কার্যকর ও পরিকল্পিত।

অভিজ্ঞ কোচ কার্লোস কুইরোজের কৌশলে পাল্টা আক্রমণনির্ভর ফুটবল খেলতে থাকে ব্ল্যাক স্টাররা। ম্যাচের বেশিরভাগ সময় দুই দলের ফিনিশিং ব্যর্থতায় গোলশূন্য সমতা বজায় থাকে। ফলে ম্যাচটি ড্রয়ের দিকেই এগোচ্ছিল।

যদিও যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বদলে যায় দৃশ্যপট। ডান প্রান্ত দিয়ে দ্রুতগতিতে পানামার ডি-বক্সে ঢুকে পড়েন ব্র্যান্ডন থমাস-আসান্তে। সেখান থেকে নিখুঁত পাস বাড়িয়ে দেন সতীর্থ ক্যালেব ইরেনকির উদ্দেশে। সুযোগ হাতছাড়া না করে আলতো ট্যাপ-ইনে বল জালে পাঠিয়ে ঘানাকে মূল্যবান জয় এনে দেন ইরেনকি।

এই জয়ে গ্রুপের পয়েন্ট তালিকায় ইংল্যান্ডের সমান পয়েন্ট অর্জন করেছে ঘানা। তবে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তারা অবস্থান করছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে, ‘এল’ গ্রুপের তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে পানামা ও ক্রোয়েশিয়া।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow