৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

রাজশাহীর পবা উপজেলায় ৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর স্থানীয় জনতার মারধরে অভিযুক্ত ব্যক্তি আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সোমবার (৮ জুন) পবা থানার নওহাটা এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অফিসের সামনে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, মদনহাটি গ্রামের ৯ বছর বয়সি শিশুটি নওহাটা থেকে বাড়ি ফেরার জন্য দুয়ারী এলাকার ভ্যানচালক মতিন আলীর ভ্যানে ওঠে। পথে অভিযুক্ত ব্যক্তি শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন বলে অভিযোগ ওঠে। শিশুটি বাধা দিলেও মদনহাটি যাওয়ার পথে আরও কয়েকবার একই ধরনের আচরণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী শিশু বাড়িতে পৌঁছে বিষয়টি তার বাবা ও স্বজনদের জানায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে মারধর করেন। এতে তিনি আহত হন। সংবাদ পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। একই সঙ্গে পুলিশ ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এবং ঘটনাস্

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

রাজশাহীর পবা উপজেলায় ৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর স্থানীয় জনতার মারধরে অভিযুক্ত ব্যক্তি আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সোমবার (৮ জুন) পবা থানার নওহাটা এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অফিসের সামনে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, মদনহাটি গ্রামের ৯ বছর বয়সি শিশুটি নওহাটা থেকে বাড়ি ফেরার জন্য দুয়ারী এলাকার ভ্যানচালক মতিন আলীর ভ্যানে ওঠে। পথে অভিযুক্ত ব্যক্তি শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন বলে অভিযোগ ওঠে। শিশুটি বাধা দিলেও মদনহাটি যাওয়ার পথে আরও কয়েকবার একই ধরনের আচরণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী শিশু বাড়িতে পৌঁছে বিষয়টি তার বাবা ও স্বজনদের জানায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে মারধর করেন। এতে তিনি আহত হন।

সংবাদ পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। একই সঙ্গে পুলিশ ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এবং ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে পবা থানার ওসি আব্দুল হামিদ জানান, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অভিযুক্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে শিশুটির পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow