৯ যুদ্ধ সমাধান করেছি, লেবানন হবে ১০ম: দাবি ট্রাম্পের

এ পর্যন্ত নয়টি যুদ্ধ সমাধান করেছেন বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে সংঘাত বন্ধ হলে সেটি তার দশম সাফল্য হবে বলেও মনে করছেন তিনি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণার পর এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে ‘চমৎকার আলোচনা’ করেছেন এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তারা আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। তিনি আরও জানান, গত মঙ্গলবার ওয়াশিংটনে ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেন। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন। এই শান্তি প্রক্রিয়াকে স্থায়ী রূপ দিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনকে বিশেষ নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্প তার বক্তব্যে দাবি করেন, তিনি এরই মধ্যে বিশ্বের নয়টি যুদ্ধ সমাধান করেছেন এবং এটিকে তার ‘১০ম সফলতা’ হিসেবে দেখছেন। বাংলাদেশ

৯ যুদ্ধ সমাধান করেছি, লেবানন হবে ১০ম: দাবি ট্রাম্পের

এ পর্যন্ত নয়টি যুদ্ধ সমাধান করেছেন বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে সংঘাত বন্ধ হলে সেটি তার দশম সাফল্য হবে বলেও মনে করছেন তিনি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণার পর এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে ‘চমৎকার আলোচনা’ করেছেন এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তারা আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন।

তিনি আরও জানান, গত মঙ্গলবার ওয়াশিংটনে ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেন। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন।

এই শান্তি প্রক্রিয়াকে স্থায়ী রূপ দিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনকে বিশেষ নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প তার বক্তব্যে দাবি করেন, তিনি এরই মধ্যে বিশ্বের নয়টি যুদ্ধ সমাধান করেছেন এবং এটিকে তার ‘১০ম সফলতা’ হিসেবে দেখছেন।

বাংলাদেশ সময় শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৩টা থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হবে।

কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow