৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার: শিক্ষামন্ত্রী
সারাদেশে নৈতিক শিক্ষার অবক্ষয় রোধে প্রায় ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, সরকার শুধু ইসলাম শিক্ষা নয়, বরং সব ধর্মের নৈতিক শিক্ষার প্রসারে শিক্ষক নিয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি গড়ে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও জানান, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে একটি নির্দিষ্ট নীতিমালার আওতায় আনতে সরকার একটি বিশেষ কমিটি গঠন করেছে। সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন-এর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের চেয়ে বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়ন ও শিক্ষার পরিবেশ উন্নয়নের ওপর সরকার বেশি গুরুত্ব দিচ্ছে। তবে প্রয়োজন হলে যাচাই-বাছাই করে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে তিনি জানান, সরকার আবারও আবেদন আহ্বা
সারাদেশে নৈতিক শিক্ষার অবক্ষয় রোধে প্রায় ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, সরকার শুধু ইসলাম শিক্ষা নয়, বরং সব ধর্মের নৈতিক শিক্ষার প্রসারে শিক্ষক নিয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি গড়ে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে একটি নির্দিষ্ট নীতিমালার আওতায় আনতে সরকার একটি বিশেষ কমিটি গঠন করেছে।
সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন-এর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের চেয়ে বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়ন ও শিক্ষার পরিবেশ উন্নয়নের ওপর সরকার বেশি গুরুত্ব দিচ্ছে। তবে প্রয়োজন হলে যাচাই-বাছাই করে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হবে।
এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে তিনি জানান, সরকার আবারও আবেদন আহ্বান করবে এবং দীর্ঘদিন ধরে জমা থাকা পুরোনো আবেদনগুলো নতুন করে যাচাই-বাছাই করা হবে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে বেলা ১১টায় সংসদের অধিবেশন শুরু হয়। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এ অধিবেশন চলবে। অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা নির্ধারণ করা হয়েছে এবং এর অংশ হিসেবে আজ থেকেই ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়েছে।
What's Your Reaction?